ওয়ার্ল্ড ফ্যাশন লি.' জাপান থেকে কাপড় ও সুতা আমদানির ক্ষেত্রে প্রত্যয়পত্র বন্ধক রাখা ছাড়া আর কী কী ব্যবস্থা নিতে পারতো? মতামত দাও।
উত্তর: 'ওয়ার্ল্ড ফ্যাশন লি.' প্রত্যয়পত্র বন্ধক রাখা ছাড়াও ফ্যাক্টরিং এবং ফোরফেইটিং-এর সাহায্যে কাপড় ও সুতা আমদানি করতে পারতো। রপ্তানিকারক চাইলে ব্যাংকের কাছে প্রত্যয়পত্র বাট্টা (ফ্যাক্টরিং) করতে পারে। একটি নির্দিষ্ট কমিশনের বিনিময়ে ব্যাংক এ ধরনের প্রত্যয়পত্র বাট্টা করে। অন্যদিকে, ফোরফেইটিং হলো বিশেষ ফ্যাক্টরিং কৌশল যা দীর্ঘমেয়াদি অর্থসংস্থানের ক্ষেত্রে ব্যবহৃত হয়। উদ্দীপকের 'ওয়ার্ল্ড ফ্যাশন লি.' আমেরিকার এফ. সি. ব্যাংক থেকে একটি প্রত্যয়পত্র পেয়েছে। প্রত্যয়পত্রের শর্তানুযায়ী তাকে জাপান থেকে কাপড় ও সুতা আমদানি করতে হবে। এজন্য তারা ব্যাংকের কাছে প্রত্যয়পত্রটি বন্ধক রেখে কাপড় ও সুতা আমাদানি করে। উদ্দীপকের পোশাক নির্মাণ প্রতিষ্ঠানটি তার প্রত্যয়পত্র ব্যাংকের কাছে ফ্যাক্টরিং বাট্টা করেও টাকা সংগ্রহ করতে পারতেন। বাট্টা করলে ব্যাংক একটি অংশ কমিশন রেখে বাকি টাকা তাকে নগদ দিতো। আবার ফোরফেইটিং-এর মাধ্যমেও প্রতিষ্ঠানটি টাকা সংগ্রহ করতে পারতো। এক্ষেত্রে ব্যাংক বিলম্বে অর্থ পরিশোধের শর্তে রপ্তনিকারককে সহায়তা করে। তাই বলা যায়, বাট্টাকরণ ও ফোরফেইটিং-এর মাধ্যমে 'ওয়ার্ল্ড ফ্যাশন লি.' তার সমস্যার সমাধান করতে পারতো।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
ওয়ার্ল্ড ফ্যাশন লি.' জাপান থেকে কাপড় ও সুতা আমদানির ক্ষেত্রে প্রত্য…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর