বিমা কোম্পানির দাবি প্রত্যাখ্যানের যৌক্তিকতা মূল্যায়ন করো।
উত্তর: নৌবিমা চুক্তির ব্যক্ত শর্ত ভঙ্গের কারণে বিমা দাবি প্রত্যাখ্যান যুক্তিযুক্ত। বিমার চুক্তিপত্রে উল্লেখিত শর্তগুলো হলো ব্যক্ত শর্তাবলি। এগুলো অবশ্যই মেনে চলা উচিত। এসব শর্ত লিখিতভাবে বিমাপত্রে উল্লেখ থাকে। উদ্দীপকে 'হারুন ট্রেডার্স' চীন থেকে চাল আমদানি করছে। জাহাজটি ১০-১০-২০১৮ তারিখে যাত্রা শুরুর কথা ছিল। কিন্তু পণ্যবোঝাই করতে দেরি হওয়ায় ১৫-১০-২০১৮ তারিখে যাত্রা শুরু করে। পথে সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। 'হারুন ট্রেডার্স' বিমাদাবি করলে বিমা কোম্পানি তা প্রত্যাখ্যান করে দেয়। বিমা চুক্তি অনুযায়ী জাহাজটি একটি নির্দিষ্ট তারিখে যাত্রা শুরুর কথা ছিল। এটি একটি ব্যক্ত বা প্রকাশিত শর্ত। কিন্তু জাহাজটি এ শর্ত ভঙ্গ করে। অতঃপর ক্ষয়ক্ষতির শিকার হয়। শর্তাবলি পালন না করলে বিমা চুক্তি বাতিল হয়ে যায়। ফলে বিমা কোম্পানি দাবি পূরণে বাধ্য থাকে না। সুতরাং বিমা চুক্তির ব্যক্ত শর্ত পালন না করায় বিমা কোম্পানির এই দাবি প্রত্যাখ্যান যৌক্তিক হয়েছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
বিমা কোম্পানির দাবি প্রত্যাখ্যানের যৌক্তিকতা মূল্যায়ন করো।
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর