"একমাত্র বিমা ব্যবস্থার মাধ্যমে রপ্তানিকারক মূল্য প্রাপ্তির নিশ্চয়তা পেতে পারে" উদ্দীপকের আলোকে উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর: একমাত্র বিমা ব্যবস্থা রপ্তানিকারকের আর্থিক ঝুঁকি কমিয়ে মূল্য প্রাপ্তির নিশ্চয়তা দিতে পারে বলে আমি মনে করি। রপ্তানির ক্ষেত্রে পণ্য মূল্য না পাওয়া একটি বড় ঝুঁকি। এ ঝুঁকি প্রিমিয়ামের বিনিময়ে বিমা প্রতিষ্ঠানের ওপর অপর্ণ করা হয়। ফলে রপ্তানিকারক চাপমুক্ত হয়ে রপ্তানি কাজ চালাতে পারে। উদ্দীপকে কৃষকদের পর্যাপ্ত বীজ কেনার অর্থ নেই। তাই তারা এ বছর উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। খাদ্য ঘাটতির কারণে সরকার কয়েকটি প্রতিষ্ঠানকে খাদ্যশস্য আমদানির অনুমতি দেয়। কিন্তু রপ্তানিকারকের মূল্য প্রাপ্তির অনিশ্চয়তার কারণে খাদ্যশস্য আমদানি বিঘ্নিত হচ্ছে। রপ্তানি সংক্রান্ত ঝুঁকি কমানোর জন্য বিমা ব্যবস্থা গ্রহণ করা হয়। এ বিমা রপ্তানি সংক্রান্ত সব ধরনের ঝুঁকির দায় বহনের নিশ্চয়তা দেয়। বিমাকারী প্রতিষ্ঠান রপ্তানিকারককে তার মূল্য প্রাপ্তির নিশ্চয়তা দেয়। সুতরাং কোনো কারণে আমদানিকারক মূল্য পরিশোধে ব্যর্থ হলে বিমা প্রতিষ্ঠান তার ক্ষতিপূরণ দিবে। সুতরাং, একমাত্র বিমা ব্যবস্থাই ঝুঁকির দায় ভার নিয়ে রপ্তানিকারকের মূল্য প্রাপ্তির নিশ্চয়তা দিতে পারে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
"একমাত্র বিমা ব্যবস্থার মাধ্যমে রপ্তানিকারক মূল্য প্রাপ্তির নিশ্চয়ত…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর