উদ্দীপকের কৃষকরা শস্য বিমা গ্রহণ করলে উদ্ভূত সমস্যা থেকে মুক্তি পেতে পারে।
প্রাকৃতিক ও অপ্রাকৃতিক কারণে সৃষ্ট শস্যের ঝুঁকি এড়ানোর জন্য শস্য বিমা করা হয়। এ বিমার মাধ্যমে কৃষকরা আর্থিক নিশ্চয়তা পায়। ফলে তাদের উৎপাদন ধারা অব্যাহত থাকে।
উদ্দীপকে উল্লিখিত খরায় কৃষকদের ফসলের ব্যাপক ক্ষতি হয়। তাই তারা ফসলের জন্য উন্নত বীজ সংরক্ষণ করতে পারেনি। মূলত এরূপ ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য শস্য বিমার উদ্ভব হয়েছে। খরার কারণে ফসলের যে ক্ষতি হয়েছে শস্য বিমার মাধ্যমে তার ক্ষতিপূরণ পাওয়া যাবে। কারণ প্রাকৃতিক বা অপ্রাকৃতিক কারণে ফসলের ক্ষতি হলে তা শস্য বিমার মাধ্যমে পূরণ করা হয়। তাই বলা যায়, শস্য বিমার মাধ্যমে উদ্দীপকের কৃষকরা উদ্ভূত সমস্যা থেকে মুক্তি পেতে পারবে।