উদ্দীপকে উল্লিখিত কর্ণফুলী বিমা কোম্পানি যে নীতির আলোকে মধুমতি বিমা কোম্পানির নিকট ক্ষতিপূরণ দাবি করে তার যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত কর্ণফুলী বীমা কোম্পানি আনুপাতিক অংশগ্রহণ নীতির আলোকে মধুমতি লি নিকট হতে বিমা দাবি করেন। একই সম্পত্তি একাধিক বীমা কোম্পানি নিকট বীমা করা যায়।এরূপ করা হলে যদি ঐ সম্পত্তির ক্ষতি হয় তবে বীমাকারি প্রতিষ্ঠানসমূহ বিমাকৃত অংক অনুসারে অনুপাতিক হারে ওই ক্ষতিপূরণে বাধ্য থাকে।উদ্দীপকে জনাব রশেদ তার অধিক ঝুঁকি বহুল গ্লাস কোম্পানির জন্য কর্ণফুলী এবং মধুমতি নামক দুটি বীমা কোম্পানি নিকট বীমা করেন।দুর্ঘটনায় কোম্পানির 6 লক্ষ টাকার ক্ষতি হলে কর্ণফুলী বীমা কোম্পানি একাই তার ক্ষতিপূরণ প্রদান করেন। এবং পরবর্তীতে মধুমতি লি হতে বীমা দাবি করেন। অনুপাতিক অংশ গ্রহণের নীতি অনুযায়ী এখানে উভয় কোম্পানি হতে আনুপাতিক হারে অংশগ্রহণ করে ক্ষতিপূরণ প্রদান করতে হবে।সাধারণত আংশিক ক্ষতি হলে বীমা গ্রহীতা একক বীমা কোম্পানির নিকট হতে ক্ষতিপূরণ আদায় করে তবে ক্ষতিপূরণকারী কোম্পানির অন্যান্য কোম্পানির নিকট হতে অনুপাতিক হারে অংশ পাওয়ার অধিকারী হই। এখানে যেহেতু জনাব রাশেদের কোম্পানির আংশিক ক্ষতি হলে তা কর্ণফুলী লি প্রদান করেন। যেহেতু মধুমতি লি কোন ক্ষতিপূরণ প্রদান করেনি,তাই আনুপাতিক অংশগ্রহণ নীতি অনুসারে কর্ণফুলী লি ক্ষতিপূরণ দাবি করা যৌক্তিক।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কর্ণফুলী বিমা কোম্পানি যে নীতির আলোকে মধুমতি বিমা…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর