উদ্দীপকের জনাব রাকিব ব্যাংক প্রদত্ত কোন ধরনের প্লাস্টিক কার্ড ব্যবহার করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব রাকিব ব্যাংক প্রদত্ত ডেবিট কার্ড ব্যবহার করেন। মানুষ বিহীন স্বয়ংক্রিয় পরিচালিত হিসাব লেনদেন ব্যবস্থা সংক্ষেপে এটিএম এর নামে পরিচিত।তহবিল থেকে অর্থ উত্তোলন ও ফান্ড ট্রান্সফার এর ক্ষেত্রে এটিএম ব্যবস্থা নির্ভর ডেবিট কার্ড একটা অন্যতম পদ্ধতি। গ্রাহকের হিসাবে ডেভিড জের থাকলেই শুধুমাত্র এরূপ কার্ড ব্যবহার করা যায় বিধায় একে ডেবিট কার্ড বলা হয়ে থাকে।ডেবিট কার্ডের মাধ্যমে পণ্য বা সেবা ক্রয় সুবিধা লাভ করা যায়। উদ্দীপকে রাকিব তিস্তা ব্যাংকে একটি হিসাব পরিচালনা করে। তাকে এমন একটি প্লাস্টিক কার্ড প্রদান করেন যার মাধ্যমে সে পণ্য ক্রয় করতে পারে। এখানে যেহেতু সে কার্ডটির মাধ্যমে শুধুমাত্র তার হিসাবে অর্থ থাকলেই পণ্য ক্রয় করতে পারে। তাই বলা যায় তার কার্ডটি হল একটি ডেবিট কার্ড।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের জনাব রাকিব ব্যাংক প্রদত্ত কোন ধরনের প্লাস্টিক কার্ড ব্যবহ…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর