উদ্দীপকে উল্লিখিত ব্যাংকের মধ্যে কোন ব্যাংকটি দেশের মূলধন গঠনে মুখ্য ভূমিকা পালন করে? যুক্তিসহকারে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত ব্যাংকের মধ্যে গড়াই ব্যাংক দেশের মূলধন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।যে ব্যাংক আমানত সংগ্রহ ঋনদান ও গ্রাহকদের বিভিন্ন ব্যাংকিং সেবা-সুবিধা প্রদান করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। এই ব্যাংক বিভিন্ন হিসাবের মাধ্যমে জনগণ হতে কম সুদে আমানত সংগ্রহ করে বেশি সুদে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দেয়। এছাড়াও পে অর্ডার, ব্যাংক ড্রাফট,প্রত্যয়পত্র সহ অত্যাদি সুবিধা প্রদান করে।আর যে ব্যাংক একটি বিশেষ খাতে ব্যাংকের কার্যক্রম সম্পাদন করে তাকে বিশেষায়িত ব্যাংক বলে।গড়াই ব্যাংক জনগণ হতে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহ করে এবং ব্যবসা-বাণিজ্যের স্বল্পমেয়াদি ঋণ প্রদান করে। অন্যদিকে রূপসা ব্যাংক কৃষি ব্যবস্থার উন্নতিকল্পে কৃষকদের পরামর্শদান,ঋনদান,সার ও বীজের সরবরাহ নিশ্চিত করে থাকে।এখানে রূপসা ব্যাংক হলো কৃষি ব্যাংক এবং গড়াই ব্যাংক হলো বাণিজ্যিক ব্যাংক।বাণিজ্যিক ব্যাংক দেশের আনাচে কানাচে স্থাপনের মাধ্যমে এবং বিভিন্ন ধরনের হিসাব খুলে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহে নিয়োজিত থাকে।দেশের জন্য প্রয়োজনীয় মূলধন গঠনে এরূপ সঞ্চয় অত্যন্ত কার্যকরী বিবেচিত হয়। আর পর্যাপ্ত মূলধন যে কোন দেশে অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যাংকের মধ্যে কোন ব্যাংকটি দেশের মূলধন গঠনে মুখ্…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর