উদ্দীপকে উল্লিখিত জনাব ফারহান-এর কারখানার নিজস্ব গুদামে অগ্নিজনিত ক্ষতির কারণ কোন ধরনের ঝুঁকি? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব ফারহানের কারখানায় নিজস্ব গুদামে অগ্নিজনিত ক্ষতির কারণ হলো প্রাকৃতিক ঝুঁকি। বস্তু বা সম্পত্তির আগুনে আক্রান্ত হওয়ার সহজাত ঝুঁকি হলো প্রাকৃতিক ঝুঁকি। এ ঝুঁকির কারণে সংঘটিত দুর্ঘটনা প্রতিহত করা যায় না। দাহ্য প্রকৃতির বস্তু, ত্রুটিপূর্ণ তাপ ব্যবস্থা, বৈদ্যুতিক সংযোগে ত্রুটি, যন্ত্রপাতি নষ্ট ইত্যাদি এ ঝুঁকির অন্তর্ভুক্ত। উদ্দীপকে ফারহান সাহেব সিমেন্ট উৎপাদনকারী FK কোম্পানির মালিক। তিনি কারখানার গুদামে রাখা সিমেন্টের জন্য শাপলা বিমা কোম্পানির সাথে একটি বিমাচুক্তি করেন। ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগের কারণে উক্ত গুদামে অগ্নিকান্ড ঘটে। ফলে গুদামে থাকা সিমেন্ট সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ প্রাকৃতিক ঝুঁকির অন্তর্ভুক্ত। তাই বলা যায়, গুদামে অগ্নিজনিত ক্ষতির কারণ হলো প্রাকৃতিক ঝুঁকি।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব ফারহান-এর কারখানার নিজস্ব গুদামে অগ্নিজনিত ক…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর