উদ্দীপকে উল্লিখিত জাহাজ কোম্পানির মালিক জনাব আলফাজের ক্ষতিপূরণের দাবির যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: নৌ বিমা চুক্তির ব্যক্ত শর্ত ভঙ্গের কারণে জাহাজ কোম্পানির মালিক জনাব আলফাজের ক্ষতিপূরণ দাবি অযৌক্তিক। বিমার চুক্তিপত্রে উল্লিখিত শর্তগুলো হলো ব্যক্ত শর্তাবলি। এ শর্তাবলি অবশ্যই মেনে চলতে হয়। এসব শর্ত লিখিতভাবে বিমাপত্রে উল্লেখ থাকে। উদ্দীপকে জনাব আলফাজ 'সমুদ্রের রাজা' জাহাজটির মালিক। তিনি 'চিত্রা' বিমা কোম্পানির কাছে নৌ-বিমা চুক্তি করেন। বিমাপত্রে যাত্রা শুরুর সময় ১ এপ্রিল ২০১৮ ইং এবং যাত্রা শেষের সময় ৩০ আগস্ট ২০১৮ ইং উল্লেখ করেন। জাহাজটি ১০ এপ্রিল ২০১৮ ইং যাত্রা শুরু করে। যাত্রাপথে ভাসমান বরফখণ্ডের সাথে ধাক্কা লেগে জাহাজটি সমুদ্রে ডুবে যায়। জাহাজটির মালিক বিমা কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি করে। জনাব আলফাজ তার বিমাপত্রে যাত্রা শুরু এবং শেষের তারিখ উল্লেখ করেছেন। এটি মেনে চলা ব্যক্ত শর্তের অন্তর্ভুক্ত। তবে জাহাজ তার যাত্রা শুরুর তারিখের নয় দিন পর যাত্রা করে। ফলে নৌ বিমা চুক্তির ব্যক্ত শর্ত লঙ্ঘিত হয়েছে। তাই জনাব আলফাজের ক্ষতিপূরণ দাবি করার কোনো যৌক্তিকতা নেই।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জাহাজ কোম্পানির মালিক জনাব আলফাজের ক্ষতিপূরণের দা…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর