উদ্দীপকে উল্লিখিত মেঘনা বিমা কোম্পানি গোমতী বিমা কোম্পানির সঙ্গে যে ধরনের বিমা চুক্তি করেছে তার যথার্থতা মূল্যায়ন কর
উত্তর: উদ্দীপকে উল্লেখিত মেঘনা বীমা কোম্পানি গোমতী বীমা কোম্পানির সাথে যে দল চুক্তি করেন তা হল পুনর্বিমা।বীমাকারী বা বীমা কোম্পানি তার গৃহীত ঝুকির অংশ বিশেষ কোন চুক্তির মাধ্যমে অন্য কোন বীমা কোম্পানির উপর ন্যস্ত করলেন তাকে পুনর্বিমা বলে।যখন বীমাগ্রহিতা দেখে তার গৃহীত ঝুকির পরিমাণ কোন বিমা কোম্পানির সামর্থের তুলনায় অত্যাধিক এবং অস্বাভাবিক মাত্রায় বিপদ সংগঠনের ফলে তার বিমা দাবি আদায়ের ক্ষেত্রে ঝুকি হতে পারে তখন অন্য বীমা কোম্পানির সাথে এ ধরনের চুক্তি করে অংশবিশেষ নতুন কোম্পানির উপর অর্পণ করে।উদ্দীপকে GH কোম্পানির মালিক জনাব মেহেদী তার ২০০০ জন শ্রমিকের মেঘনা বীমা কোম্পানি নিকট বীমা করেন। একই বিষয়বস্তুর অধীনে মেঘনা বীমা কোম্পানি গোমতী বীমা কোম্পানির সাথে চুক্তি করেন। এখানে মেঘনা বীমা কোম্পানি পুনর্বিমা চুক্তি সম্পাদন করেন।সাধারণত দুই হাজার জনের বিমা চুক্তি একটি বীমা কোম্পানির নিকট ঝুঁকিপূর্ণ হয়ে যায়। কারণ যদি বীমা কোম্পানিটি কে ক্ষতিপূরণ করতে হয় তবে তা দেওয়ালিয়া হওয়ার সম্ভাবনা থাকে। তাই অতিরিক্ত ঝুঁকির হ্রাসের জন্য মেঘনা বীমা কোম্পানি গুমতি বীমা কোম্পানির সাথে চুক্তি করা যৌক্তিক বলে আমি মনে করি।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মেঘনা বিমা কোম্পানি গোমতী বিমা কোম্পানির সঙ্গে যে…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর