উদ্দীপকে উল্লিখিত ৫ টাকা কোন ধরনের নোট? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ৫ টাকার নোটটি হলো সরকারি নোট। সরকারি নোট দেশের অর্থ মন্ত্রণালয়ের অধীনে ইস্যু করা হয়। এই নোটে অর্থ সচিবের স্বাক্ষর থাকে। জনগণ এটি গ্রহণে আইনত বাধ্য থাকে। উদ্দীপকে জনাব শিবলি তার দেনাদার রব্বানীর কাছ থেকে ১,৭৫,০০০ টাকা পান। এর মধ্যে ৫ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা এবং ১,০০০ টাকার নোট আছে। আমাদের দেশের ১, ২ ও ৫ টাকার নোট হলো সরকারি নোট। এসব নোট বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় কর্তৃক ইস্যু করা হয়। এই নোটে গণপ্রাজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা আছে। এ নোটগুলোতে অর্থ সচিবের স্বাক্ষর ও বাংলাদেশ সরকারের লোগো থাকে। তাই বলা যায়, উল্লিখিত ৫ টাকার নোটটি হলো সরকারি নোট।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ৫ টাকা কোন ধরনের নোট? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর