মি. আব্দুল হাকিম তার ক্রয়কৃত বিশুদ্ধ মেয়াদি বিমাপত্র থেকে কোন ধরনের আর্থিক সুবিধা পাবেন? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. আব্দুল হাকিম তার ক্রয়কৃত বিশুদ্ধ মেয়াদি বিমাপত্র থেকে আর্থিক সুবিধা হিসেবে সমর্পণ মূল্য পাবেন। সমর্পণ মূল্য হলো প্রিমিয়ামের সে অংশ যা বিমাপত্র ফেরত দেওয়ার সময় পরিশোধ করা হয়। বিমাগ্রহীতা আর্থিক অসচ্ছলতা বা অন্য কোনো কারণে বিমার প্রিমিয়াম পরিশোধে অক্ষম হতে পারে। এক্ষেত্রে বিমা প্রতিষ্ঠান মোট প্রিমিয়ামের একটি অংশ বিমাগ্রহীতাকে ফেরত দেয়। উদ্দীপকে মি. আব্দুল হাকিম ১৫ বছর মেয়াদি একটি বিশুদ্ধ মেয়াদি জীবন বিমা পলিসি নিয়েছেন। শুধু বেঁচে থাকলেই তিনি বিমাদাবি পাবেন। কিন্তু ৪ বছর পর তার পক্ষে প্রিমিয়াম পরিশোধ করা কঠিন হয়ে দাঁড়ায়। তাই তিনি বিমা প্রতিষ্ঠানের কাছে বিমা পলিসি বন্ধের অনুরোধ জানান। এখন বিমা প্রতিষ্ঠান তাকে তার প্রিমিয়ামের একটি অংশ পরিশোধ করবে। তিনি মূলত বিমা পলিসি বন্ধের পরে আর্থিক সহায়তা হিসেবে সমপর্ণ মূল্য পাবেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
মি. আব্দুল হাকিম তার ক্রয়কৃত বিশুদ্ধ মেয়াদি বিমাপত্র থেকে কোন ধরনের…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর