উদ্দীপকে আলিফ ব্যাংক লি. কার্যাবলির ভিত্তিতে কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত আলিফ ব্যাংক লি কার্যাবলীর ভিত্তিতে ব্যাংক টি হল একটি বাণিজ্যিক ব্যাংক। মুনাফা অর্জনের উদ্দেশ্য নিয়ে যে ব্যাংক আমানত সংগ্রহ ঋণদান ও গ্রাহকদের বিভিন্ন ব্যাংকিং সেবা সুবিধা প্রদান করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে।বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদের ঋণদান ছাড়াও বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে । এই ব্যাংক চেক, এটিএম কার্ড,পে- অর্ডার, প্রত্যয়পত্রসহ ইত্যাদির মাধ্যমে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে ।উদ্দীপকে আলিফ ব্যাংক লি হিসাবের মাধ্যমে জনগণের সঞ্চিত অর্থ সংগ্রহ করে।পরবর্তীতে ওই সঞ্চিত অর্থের একটি নির্দিষ্ট অংশ ব্যক্তির বা প্রতিষ্ঠানকে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী ঋন প্রদান করেন।যেহেতু আলিফ ব্যাংক লি বাণিজ্যিক ব্যাংকের সকল কার্যাবলী সম্পাদন করে তাই বলা যায় উক্ত ব্যাংকটি হলো একটি বাণিজ্যিক ব্যাংক।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে আলিফ ব্যাংক লি. কার্যাবলির ভিত্তিতে কোন ধরনের ব্যাংক? ব্যা…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর