তুমি কি মনে করো জাস্টিস ব্যাংক কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়পত্রটি পণ্য আমদানির ক্ষেত্রে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করবে? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে জ্যাস্টিস ব্যাংক কর্তৃক ইস্যুকৃত খোলা প্রত্যয়পত্রটি পণ্য আমদানির ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বলে আমি মনে করি। এ ধরনের প্রত্যয়পত্রে ইস্যুকারী ব্যাংক কোনো রকম পূর্ব বিজ্ঞপ্তি ব্যতীত সংশোধন কিংবা বাতিল করার অধিকার থাকে। এই প্রত্যয়পত্র তুলনামূলকভাবে রপ্তানিকারকের জন্য ঝুঁকিপূর্ণ। উদ্দীপকের হোভার লি.-এর পক্ষে জাস্টিস ব্যাংক চীনের জেন লি. বরাবর একটি প্রত্যয়পত্র ইস্যু করে। এক্ষেত্রে জাস্টিস ব্যাংক যেকোনো সময় প্রত্যয়পত্রটি বাতিল বা সংশোধন করার ক্ষমতা রাখে। তাই নিঃসন্দেহে বলা যায়, এটি একটি খোলা প্রত্যয়পত্র। প্রত্যয়পত্র পণ্যমূল্য পরিশোধের এক প্রকার নিশ্চয়তাপত্র বিধায় আমদানিকারক সহজে বাকিতে পণ্য আমদানির সুযোগ পায়। কিন্তু যদি ব্যাংক ইস্যুকৃত সে প্রত্যয়পত্রটি ব্যাংক কর্তৃক সংশোধন বা বাতিলের সুযোগ থাকে তবে তা রপ্তানিকারকের জন্য মূল্য পেতে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি করে। যার কারণে রপ্তানিকারক এ ধরনের প্রত্যয়পত্র গ্রহণের আগ্রহ দেখায় না। তাই বলা যায়, জাস্টিস ব্যাংক কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়পত্রটি খোলা প্রত্যয়পত্র বিধায় পণ্য আমদানির ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে বলে আমি মনে করি।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে করো জাস্টিস ব্যাংক কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়পত্রটি পণ্য আ…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর