“উদ্দীপকে উল্লিখিত আংশিক ক্ষতিটি জাহাজটিকে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করেছে।" উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর: "উদ্দীপকে উল্লিখিত পণ্য নিক্ষেপণ জাহাজকে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করেছে"- উক্তিটি যথার্থ হয়েছে বলে আমি মনে করি। জাহাজ বা জাহাজস্থিত পণ্যকে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য বাহিত পণ্যের অংশবিশেষ সমুদ্রে নিক্ষেপ করা হয়। পণ্যবাহী জাহাজকে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য এরূপ পণ্য ফেলা হয়। এরূপ ক্ষতির ঝুঁকি বিমাযোগ্য। উদ্দীপকে ব্লু সী নামের একটি জাহাজ চিটাগাং পোর্ট থেকে জাপানের টোকিও বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথিমধ্যে সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে জাহাজটি চড়ায় আটকে যায়। ক্যাপ্টেনের নির্দেশে জাহাজের নাবিকরা জাহাজকে হালকা করার জন্য কিছু পণ্য সমুদ্রে ফেলে দেয়। এর ফলে পণ্য মালিকরা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। মূলত বিপদগ্রস্ত জাহাজকে হালকা করার জন্যই পণ্য নিক্ষেপ করা হয়। এটি এক ধরনের আংশিক ক্ষতি। বিপদের সময় পণ্য নিক্ষেপ করে জাহাজ হালকা না করলে পরবর্তীতে বড় ধরনের ক্ষতি হতে পারে। জাহাজ ডুবে গেলে উক্ত জাহাজের মালিক বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। আবার পণ্য মালিকরাও তাদের সব পণ্য হারাবেন। তাই প্রয়োজনের প্রেক্ষিতে আংশিক ক্ষতিটি জাহাজকে বড় ধরনের ক্ষতির হাত থেকে বাঁচিয়েছে- উক্তিটি সঠিক হয়েছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
“উদ্দীপকে উল্লিখিত আংশিক ক্ষতিটি জাহাজটিকে বড় ধরনের ক্ষতির হাত থেকে…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর