উদ্দীপকে উল্লিখিত মি. রায়হান সুরমা লি. থেকে কোন ধরনের আর্থিক দলিল সংগ্রহ করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মি রায়হান সুরমা লি. থেকে ব্যাংক ড্রাফট সংগ্রহ করেছেন। চাওয়ামাত্র গ্রাহককে অর্থ পরিশোধের জন্য ব্যাংকের এক শাখা কর্তৃক অন্য শাখা বা প্রতিনিধি ব্যাংককে যে লিখিত নির্দেশ দেওয়া হয় তাই ব্যাংক ড্রাফট। এটি একটি হস্তান্তরযোগ্য দলিল। দূরবর্তী স্থানে অর্থ পাঠাতে এরূপ দলিল ব্যবহৃত হয়। উদ্দীপকে মি. রায়হান সুরমা লি. থেকে তার পাওনা বাবদ একটি আর্থিক দলিল সংগ্রহ করেছেন। উক্ত দলিলে দেশ ব্যাংকের মতিঝিল শাখা বংশাল শাখাকে টাকা পরিশোধের আদেশ দিয়েছে। মূলত ব্যাংক ড্রাফটের ক্ষেত্রে ব্যাংকের এক শাখা অন্য শাখা বা প্রতিনিধি ব্যাংককে অর্থ প্রেরণের নির্দেশ দেয়। সুতরাং মি. রায়হানের আর্থিক দলিলটি ব্যাংক ড্রাফটের বৈশিষ্ট্যের সাথে সম্পূর্ণ মিলে গেছে। তাই বলা যায়, মি. রায়হানের দলিলটি একটি ব্যাংক ড্রাফট।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মি. রায়হান সুরমা লি. থেকে কোন ধরনের আর্থিক দলিল স…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর