উদ্দীপকে আশা ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল বাট্টাকরণ প্রক্রিয়াটি ব্যবহৃত হয়েছে।
প্রাপ্য বিল বাট্টাকরণ বাণিজ্যিক ব্যাংকের একটি অন্যতম আয়ের উৎস। মেয়াদ উত্তীর্ণের আগে প্রাপ্য বিল বাট্টা করে নগদ অর্থে রূপান্তর করা যায়। এক্ষেত্রে ব্যাংক কমিশনের বিনিময়ে বিভিন্ন প্রকার প্রাপ্য বিল বাট্টা করে। এভাবে ব্যাংকগুলো গ্রাহকের স্বল্পমেয়াদি অর্থসংস্থানের ব্যবস্থা করে।
উদ্দীপকে জেনিথ লি. তার রপ্তানিকৃত পণ্যের জন্য ৫০ কোটি টাকার একটি প্রাপ্য বিল পায়। বিলটি আশা ব্যাংক লি. ৭০% অগ্রিম প্রদানের মাধ্যমে কিনে নেয়। এভাবে জেনিথ লি. স্বল্পমেয়াদি অর্থসংস্থানের ব্যবস্থা করে। বাণিজ্যিক ব্যাংকগুলো মূলত বাট্টাকরণ প্রক্রিয়ার মাধ্যমেই এভাবে প্রাপ্য বিলের বিনিময়ে নগদ অর্থ ইস্যু করে। প্রাপ্য বিল হলো এক ধরনের চলতি সম্পদ, যা খুব সহজে নগদ অর্থে রূপান্তর করা যায়। এক্ষেত্রে ব্যাংক একটি নির্দিষ্ট কমিশনের বিনিময়ে বাট্টা করে। তাই বলা যায়, বৈশিষ্ট্যের বিবেচনায় আশা ব্যাংক লি.-এর কাজটি বিল বাট্টাকরণ প্রক্রিয়ার আওতায় পড়ে।