ব্যবহার অনুযায়ী মি. সোবহান কর্তৃক গৃহীত ঋণটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উত্তর: ব্যবহার অনুযায়ী মি. সোবহান কর্তৃক গৃহীত ঋণটি অবাণিজ্যিক ঋণ। ব্যাংক অবাণিজ্যিক উদ্দেশ্যে ব্যক্তিগত ব্যবহারের জন্য যে ঋণ ইস্যু করে তাকে অবাণিজ্যিক ঋণ বলে। এই ধরনের ঋণ বাড়ি-ঘর নির্মাণ, শিক্ষা ব্যয় নির্বাহ, দেশ ভ্রমণ ইত্যাদির জন্য মঞ্জুর করা হয়। উদ্দীপকে মি. সোবহান একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি তার পৈতৃক সম্পত্তির উপর একটি বসতবাড়ি নির্মাণ করেন। এজন্য তিনি সুরভি ব্যাংক থেকে ৫০ লক্ষ টাকা ঋণ নিয়েছেন। জনাব সোবহানের ঋণ নেওয়ার উদ্দেশ্য ছিলো বাড়ি নির্মাণ। এটি একটি অবাণিজ্যিক উদ্দেশ্য। ব্যাংক ব্যবসা-বাণিজ্য খাত ছাড়াও অন্যান্য খাতে অবাণিজ্যিক ঋণ মঞ্জুর করে। তাই বলা যায়, মি. সোবহানের নেওয়া ঋণটিও ব্যবহার অনুযায়ী এই অবাণিজ্যিক ঋণের অন্তর্গত।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
ব্যবহার অনুযায়ী মি. সোবহান কর্তৃক গৃহীত ঋণটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর