উদ্দীপকে জোনাকী ব্যাংক যে জামানত রাখার সিদ্ধান্ত নিয়েছে সেটির যৌক্তিকতা মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে জোনাকী ব্যাংক পণ্য বন্ধক রাখার সিদ্ধান্ত নিয়েছে, যা সম্পূর্ণ যৌক্তিক। ব্যাংক থেকে ঋণ নেওয়ার সময় ঋণগ্রহীতা জামানত হিসেবে ব্যাংকের কাছে পণ্য বন্ধক রাখে। এক্ষেত্রে পণ্যের মালিকানা ঋণগ্রহীতার কাছে থাকলেও দখলের স্বত্ব ঋণদাতার কাছে থাকে। ঋণগ্রহীতা ঋণ পরিশোধে ব্যর্থ হলে ব্যাংক উক্ত পণ্য বিক্রি করে ঋণের টাকা আদায় করতে পারে। উদ্দীপকে মি. আদিল বিদেশ থেকে গাড়ির পার্টস্ আমদানি করেন। জোনাকি ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ৫ কোটি টাকার প্রত্যয়পত্রের বিপরীতে তিনি জাপান থেকে এ পার্টসগুলো আমদানি করেছেন। টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত ব্যাংক পার্টসগুলো তার গুদামে বন্ধক রাখবে। ব্যাংক ঋণের ক্ষেত্রে পণ্য বন্ধক একটি অন্যতম জামানত। পণ্য বন্ধকের বিপরীতে ব্যাংক ব্যবসায়ীদের ঋণ দেয়। ঋণগ্রহীতা অর্থ পরিশোধ করতে না পারা পর্যন্ত উক্ত পণ্য ব্যাংকের গুদামে বা গ্রাহকের গুদামে ব্যাংকের হেফাজতে থাকে। ঋণগ্রহীতা অর্থ পরিশোধ করতে না পারলে ব্যাংক এ পণ্য বিক্রি করে ঋণের অর্থ আদায় করে। উদ্দীপকে জোনাকী ব্যাংক মি. আদিলের প্রত্যয়পত্রের মূল্যের বিপরীতে আমদানিকৃত গাড়ির পার্টস বন্ধক হিসেবে রেখেছেন। এর ফলে ব্যাংকের অর্থ ফেরত পাওয়ার নিশ্চয়তা বাড়ে। সুতরাং, জামানত হিসেবে জোনাকী ব্যাংক মি. আদিলের পণ্য বন্ধক রাখার যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিয়েছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জোনাকী ব্যাংক যে জামানত রাখার সিদ্ধান্ত নিয়েছে সেটির যৌক্ত…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর