বিমা ব্যবস্থার আলোকে অফিস কর্মচারীদের ক্ষতিপূরণ নিশ্চিতকরণে পরিবহন কোম্পানির ভবিষ্যৎ করণীয় সম্পর্কে মতামত দাও।
উত্তর: অফিস কর্মচারীদের ক্ষতিপূরণ নিশ্চিতকরণে পরিবহন প্রতিষ্ঠানের ভবিষ্যৎ করণীয় হলো নিয়োগকারীর দায় বিমা পলিসি গ্রহণ করা। কোনো শিল্পকারখানায় বা প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় কোনো দুর্ঘটনায় বা শিল্পসংক্রান্ত রোগের আক্রমণের দ্বারা কোনো কর্মচারী বা শ্রমিকের মৃত্যু হলে বা জখম প্রাপ্ত হলে তার ক্ষতিপূরণের দায় আইন অনুযায়ী মালিকের ওপর বর্তে। তাই প্রতিষ্ঠানের মালিক নিয়োগকারীর দায় বিমার মাধ্যমে এরূপ ক্ষতিপূরণের দায় বিমা প্রতিষ্ঠানের ওপর ন্যস্ত করে। উদ্দীপকের নিরা পরিবহন লিমিটেড তাদের করপোরেট অফিসের ওপর একটি অগ্নি বিমাপত্র গ্রহণ করেন। সম্প্রতি প্রতিষ্ঠানের অফিস ভবনে অগ্নিকাণ্ড সংঘটিত হলে পাঁচজন অফিস কর্মচারী অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ। করেন। বিমা প্রতিষ্ঠান অফিস ভবনের ক্ষয়-ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিলেও নিহত কর্মচারীদের জন্য ক্ষতিপূরণ প্রদানে অস্বীকৃতি জানানো যৌক্তিক। কারণ কর্মচারীদের জন্য কোনো জীবন বিমা পলিসি গ্রহণ করা হয়নি। নিরা পরিবহন লিমিটেড অফিস কর্মচারীদের জন্য বিমা না করায় নিহত পাঁচজন কর্মচারীর পরিবারকে ১০ লাখ টাকা দেয়। উক্ত প্রতিষ্ঠান যদি নিয়োগকারীর দায় বিমা গ্রহণ করতো তবে এ ধরনের আর্থিক সহায়তা বিমা প্রতিষ্ঠান নিহতদের পরিবারকে করতো। সেক্ষেত্রে ক্ষতিপূরণের দায় বিমা প্রতিষ্ঠানের ওপর ন্যস্ত হতো। তাই বলা যায়, অফিস কর্মচারীদের ক্ষতিপূরণ নিশ্চিতকরণে পরিবহন কোম্পানির ভবিষ্যৎ করণীয় হলো নিয়োগকারীর দায় বিমা গ্রহণ করা।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
বিমা ব্যবস্থার আলোকে অফিস কর্মচারীদের ক্ষতিপূরণ নিশ্চিতকরণে পরিবহন …
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর