তুমি কি মনে কর, উদ্দীপকে উল্লিখিত বিমাপত্রের ক্ষেত্রে বিমার মৌলিক নীতির ব্যত্যয় ঘটেছে? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: মূল্যায়িত বিমাপত্রে প্রকৃত ক্ষতির পরিমাণ বিবেচনা করা হয় না বলে এক্ষেত্রে বিমা ব্যবসায়ের ক্ষতিপূরণের নীতিটির ব্যত্যয় ঘটেছে বলে আমি মনে করি। ক্ষতিপূরণের নীতি অনুযায়ী বিমাকৃত বিষয়বস্তুর ক্ষতি হলে বিমাকারী ক্ষতিপূরণ করে। তবে এক্ষেত্রে ক্ষতির পরিমাণ আর্থিক মূল্যে মূল্যায়িত হতে হবে। তা না হলে ক্ষতিপূরণ করা যাবে না। এজন্য জীবন বিমার ক্ষেত্রে ক্ষতিপূরণের নীতি প্রয়োগ হয় না। উদ্দীপকের শামীমা জুয়েলার্স ৫০ কোটি টাকার একটি বিমা করেন। অগ্নিকান্ডে ১০ কোটি টাকার অলংকার ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত অলংকারের বাজারমূল্য ছিলো ৯ কোটি টাকা। তবে বিমা প্রতিষ্ঠান ১০ কোটি টাকাই ক্ষতিপূরণ পরিশোধ করে। উদ্দীপকে ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে প্রকৃত ক্ষতির পরিমাণ মূল্যায়ন করা হয় নি। কারণ মূল্যায়িত বিমাপত্রের ক্ষেত্রে নতুন করে ক্ষতিপূরণ মূল্যায়ন করা হয় না। বিমার বিষয়বস্তুর মূল্য আগেই নির্ধারিত থাকে। সুতরাং এখানে বিমা ব্যবসায়ের ক্ষতিপূরণের নীতিটি মানা হয়নি। তাই বলা যায়, উদ্দীপকের বিমাপত্রটির ক্ষেত্রে বিমার ক্ষতিপূরণের নীতিটির ব্যত্যয় ঘটেছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, উদ্দীপকে উল্লিখিত বিমাপত্রের ক্ষেত্রে বিমার মৌলিক ন…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর