তুমি কী মনে কর যমুনা ব্যাংক কর্তৃপক্ষ থেকে কুশিয়ারা ব্যাংক কর্তৃপক্ষের আগ্রহে প্রতিষ্ঠিত ব্যাংকিং পদ্ধতি শ্রেয়? মতামত দাও।
উত্তর: যমুনা ব্যাংকের আগ্রহ প্রকাশ থেকে কুশিয়ারা ব্যাংক কর্তৃপক্ষের আগ্রহে প্রতিষ্ঠিত ব্যাংকিং পদ্ধতি শ্রেয় বলে আমি মনে করি।যে ব্যাংক ব্যবস্থায় একই শ্রেণীভুক্ত কতিপয় ব্যাংক তাদের স্বাধীন সত্তা বজায় রেখে সমঝোথা ও সহযোগিতার মাধ্যমে ব্যাংক কার্যক্রম পরিচালনা করে তাকে চেইন ব্যাংকিং বলে।এ ব্যবস্থায় সমজাতীয় কতগুলো ব্যাংক সমমনা ব্যক্তিবর্গের অধীনে পরিচালিত হয়। অন্যদিকে একটি শক্তিশালী ব্যাংকের অধীনে কতগুলো ছোট ব্যাংক যে ব্যাংকিং ব্যবস্থায় পরিচালিত হয় তাকে গ্রুপ ব্যাংকিং বলে।উদ্দীপকে কুশিয়ারা ব্যাংক সম্প্রতি ব্যবসয় ভালো করছে না।বিষয়টি অনুধাবন করে বাজারে আরেকটি শক্তিশালী ব্যাংক যমুনা ব্যাংক কুশিয়ারা ব্যাংককে তাদের অধিকাংশ শেয়ার হস্তান্তরপূর্বক যমুনা ব্যাংকের নিয়ন্ত্রণাধীন হওয়ার আগ্রহ প্রকাশ করল।কিন্তু কুশিয়ারা ব্যাংক এতে রাজি না হয়ে ।পৃথক সত্তা বজায় রেখে পরস্পর সহযোগিতার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করার আগ্রহ প্রকাশ করল। এখানে যমুনা ব্যাংক গ্রুপ ব্যাংকিং ব্যবস্থা মাধ্যমে কার্যক্রম পরিচালনা করতে চাইলে।।কুশিয়ারা ব্যাংক চেইন ব্যাংকিং পদ্ধতি মাধ্যমে কার্যক্রম পরিচালনা করতে চাই। চেইন ব্যাংকিং পদ্ধতির মাধ্যমে একটি ব্যাংক নিজের সত্তা বজায় রেখে অন্য একটি ব্যাংকের সাহায্যের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারে। তারা অন্য ব্যাংকের নিয়ন্ত্রণাধীন থাকে না বা তাদের সিদ্ধান্ত গ্রহণে বাধ্য থাকেনা। অন্য দিকে গ্রুপ ব্যাংকিং পদ্ধতিতে হোল্ডিং ব্যাংকে সকল নিয়ন্ত্রনভার প্রদান করতে হয়।যে কারণে ছোট ব্যাংকগুলোর নিজস্বত্ত থাকে না।তাই বলা যায় কুশিয়ারা ব্যাংকের আগ্রহ প্রকাশের ব্যাংকিং ব্যবস্থাটি শ্রেয়।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
তুমি কী মনে কর যমুনা ব্যাংক কর্তৃপক্ষ থেকে কুশিয়ারা ব্যাংক কর্তৃপক্…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর