রফিক ও রিমনের ব্যবহৃত কার্ডের মধ্যে সার্বক্ষণিক ও তাৎক্ষণিক লেনদেনে কোনটি শ্রেয়? ব্যাখ্যা কর
উত্তর: রফিক এবং রিমনের ব্যবহৃত কার্ডের মধ্যে সার্বক্ষণিক এবং তাৎক্ষণিক লেনদেনের জন্য রিমনের কার্ডটি শ্রেয়। ক্রেডিট কার্ড হলো একটা বহুল ব্যবহারিত ইলেকট্রনিক সেবা পদ্ধতি। এই কার্ডের মাধ্যমে গ্রাহককে ক্রেডিট বা ঋণ সুবিধা প্রদান করা হয় বিধায় তা ক্রেডিট কার্ড নামে পরিচিত। এটিএম বুথ থেকে অর্থ উত্তোলনে এবং নির্দিষ্ট মার্চেন্ট প্রতিষ্ঠান থেকে পণ্য ও সেবা ক্রয়ে ব্যবহার করা যায়।ব্যাংক ঋণ গ্রহণের সামর্থ্য রয়েছে এমন মর্যাদাবান গ্রাহকদের চুম্বকীয় শক্তি সম্পন্ন সাংকেতিক নম্বর যুক্ত কার্ড সরবরাহ করা হয়।উদ্দীপকের জনাব রফিক সম্প্রতি টাকা উত্তোলন এবং ঋণের কিস্তি পরিশোধে এক ধরনের কার্ড ব্যবহার করেন।কিন্তু হিসাবে পর্যাপ্ত টাকা না থাকলে এই ধরনের কার্ডের কোন কার্যকারিতা থাকে না।অন্যদিকে রিমন একটি কার্ড ব্যবহার করে যেটি নগদের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। এবং পণ্য ও সেবাক্রয়ে হিসাবের টাকা না থাকলেও এই কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধ করা যায়। এখানে রফিকের কার্ডটা হল ডেবিট কার্ড। এবং রিমনের কার্ডটি হল ক্রেডিট কার্ড।সুতরাং ডেবিট কার্ডের মাধ্যমে শুধুমাত্র হিসাবের টাকা থাকলেই উত্তোলন করা যায়।ফলে এটি জরুরী বা তাৎক্ষণিক কোন কাজে ব্যবহার করা যাবে না। অন্যদিকে ক্রেডিট কার্ডের মাধ্যমে হিসেবে টাকা না থাকলেও অতিরিক্ত অর্থ উত্তোলন করা যায় তাছাড়া ক্রেডিট কার্ডে আরো বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে যেমন ফ্রন্ট ট্রান্সফার সর্বোচ্চ সীমা পর্যন্ত ডেভিড ব্যালেন্স ইত্যাদি ।ফলে যে কোন সময় যে কোন কাজে ক্রেডিট কার্ডটি ব্যবহার করা যায়। তাই বলা যায় ডেবিট কার্ডের তুলনায় ক্রেডিট কার্ডের ব্যবহার অনেক শ্রেয়।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
রফিক ও রিমনের ব্যবহৃত কার্ডের মধ্যে সার্বক্ষণিক ও তাৎক্ষণিক লেনদেনে…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর