জনাব তুহিন দ্বিতীয় পর্যায়ে প্রাপ্ত জামানত ছাড়া ঋণের ধরন বিশ্লেষণপূর্বক এর যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর: জনাব তুহিনের দ্বিতীয় পর্যায়ে প্রাপ্ত জামানত ছাড়া ঋণটি ধরন অনুযায়ী জমাতিরিক্ত ঋণ ছিল। এ ঋণের আওতায় গ্রাহকদের জমা করা অর্থের চেয়ে অতিরিক্ত অর্থ উত্তোলনের সুযোগ দেওয়া হয়। জমাতিরিক্ত ঋণের ক্ষেত্রে অব্যক্তিক জামানত না হলেও চলে। তবে এ ঋণের সুদের হার বেশি থাকে। ব্যাংকের সাথে সুসম্পর্ক রয়েছে এমন গ্রাহকদের এ ধরনের ঋণ দেওয়া হয়। উদ্দীপকের জনাব তুহিনের সোনালী ব্যাংক লি.-এ একটি চলতি হিসাব আছে। তিনি একবার ব্যবসায়িক পণ্য বন্ধক রেখে ব্যাংক থেকে দশ লক্ষ টাকা ঋণ নিয়ে যথাসময়ে ঋণের টাকা পরিশোধ করেন। সম্প্রতি তার ব্যাংক হিসাবে পাঁচ লক্ষ টাকা জমা থাকলেও ব্যাংক তাকে সাত লক্ষ টাকার ঋণ মঞ্জুর করে। এজন্য ব্যাংক কোনো জামানত রাখেনি। জনাব তুহিনের দ্বিতীয় পর্যায়ের ঋণটি একটি জমাতিরিক্ত ঋণ। উদ্দীপকের জনাব তুহিন জমাতিরিক্ত ঋণের আওতায় পাঁচ লক্ষ টাকা স্থিতির বিপরীতে সাত লক্ষ টাকা উত্তোলন করতে পেরেছেন। সাধারণত জনাব তুহিনের মতো ব্যবসায়ীদের ব্যাংক এ ধরনের ঋণ দিয়ে থাকে। তাছাড়া জনাব তুহিন তার আগের ঋণটিও যথাসময়ে ফেরত দিয়েছেন। তাই ব্যাংক তাকে জামানত ছাড়াই এবার ঋণ মঞ্জুর করে। জমাতিরিক্ত ঋণ জনাব তুহিনের মতো চলতি হিসাবধারীদের জন্য একটি বড় সুবিধা। তাই বলা যায়, জনাব তুহিনের দ্বিতীয় পর্যায়ে প্রাপ্ত জমাতিরিক্ত ঋণটি নেওয়া যথার্থ হয়েছে বলে আমি মনে করি।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
জনাব তুহিন দ্বিতীয় পর্যায়ে প্রাপ্ত জামানত ছাড়া ঋণের ধরন বিশ্লেষণপূর…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর