উদ্দীপকে সুরমা ব্যাংকের কোন নীতি অনুসরণের অভাবে জনাব শিফাতকে সহায়তা করা যায় নি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সুরমা ব্যাংকের প্রযুক্তির নীতি অনুসরণের অভাবে জনাব শিফাতকে সহায়তা করা যায়নি। বর্তমান যুগ প্রযুক্তির যুগ। ব্যাংকের গ্রাহককে উন্নত সেবা দিতে হলে ব্যাংকগুলোকে অবশ্যই প্রযুক্তিগত উন্নয়ন সাধন করতে হবে। প্রযুক্তি নীতি অনুযায়ী ব্যাংকগুলো সেবাদানের ক্ষেত্রে অনলাইন ব্যাংকিং, এটিএম বুথ, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, মোবাইল ব্যাংকিং, ইলেকট্রনিক ব্যাংকিং প্রভৃতি সুবিধা দেয়। উদ্দীপকের সুরমা ব্যাংক লিমিটেড-এ জনাব শিফাতের একটি হিসাব আছে। ইদানিং তাকে অনেক অর্থ লেনদেন করতে হয়। কিন্তু তিনি ব্যাংকিং সময়ের বাইরে কোনো লেনদেন করতে পারেন না। অনলাইন ব্যাংকিং বা এটিএম সুবিধা না থাকলে ব্যাংকের গ্রাহককে এ ধরনের সমস্যায় পড়তে হয়। এসব সুবিধা ব্যাংকের প্রযুক্তির নীতির অন্তর্ভুক্ত। তাই বলা যায়, প্রযুক্তি নীতি অনুসরণ না করায় সুরমা ব্যাংক তার গ্রাহককে সহায়তা করতে পারছে না।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সুরমা ব্যাংকের কোন নীতি অনুসরণের অভাবে জনাব শিফাতকে সহায়তা…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর