কোন নীতির আলোকে 'X [গণিত] বিমা কোম্পানি গাড়িটির ক্ষতিপূরণ প্রদান করে? ব্যাখ্যা কর।
উত্তর: আর্থিক ক্ষতিপূরণ নীতির আওতায় X কোম্পানি গাড়িটির ক্ষতিপূরণ প্রদান করেন। বীমা হল সম্ভাব্য ক্ষতি বা আর্থিক দুরবস্থার বিপক্ষে আর্থিক ক্ষতিপূরণের একটি ব্যবস্থা। এরূপ নীতির ফলে চুক্তিতে উল্লেখ কোন কারণে বিমাকৃত সম্পত্তির ক্ষতি হলে বীমা কোম্পানি ক্ষতিপূরণ করে।ক্ষতিপূরণের বা অর্থ প্রদানের নিশ্চয়তা প্রদান করে এজন্যই মানুষ তার সম্পত্তি ও জীবনের ঝুঁকি বিমা প্রতিষ্ঠানের উপর অর্পণ করে। উদ্দীপকে মি A তার গাড়ির জন্য X কোম্পানির নিকট ৫লক্ষ টাকার বিমা করেন। দুর্ঘটনায় গাড়িটির ক্ষতি হলে সে বিমা দাবি করলে বীমা কারী প্রতিষ্ঠান তার ক্ষতিপূরণ করেন। সুতরাং বলা যায় ক্ষতিপূরণ নীতির কারণে বিমাকৃত বিষয়বস্তু কোন কারণে ক্ষতি হলে বীমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদান করতে বাধ্য। তাই মি A তার বিমা দাবি পেশ করে গাড়ির ক্ষতিপূরণ পেয়েছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
কোন নীতির আলোকে 'X বিমা কোম্পানি গাড়িটির ক্ষতিপূরণ প্রদান করে? ব্য…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর