উদ্দীপকে বর্ণিত ৫ লক্ষ টাকার চেকটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আলোকে ৫ লক্ষ টাকার চেকটি হলো দাগকাটা চেক। যে চেকের বাম পাশে কিছু লিখে বা না লিখে আড়াআড়ি দুটি রেখা অঙ্কন করলে ওই চেককে দাগকাটা চেক বলে।এই চেকের বাহককে ব্যাংক নগদ অর্থ প্রদান করে না, চেকে লিখিত অর্থ প্রাপকের হিসাবে পাঠিয়ে দেয়। ফলে অর্থ উত্তোলনের ক্ষেত্রে প্রাপকের হিসাব হতে এর অর্থ উত্তোলন করতে পারে।সাধারণত এই ধরনের চেক অধিক নিরাপদ হয়ে থাকে। কোন কারনে যদি চেক হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তবে আমানতকারীর এতে কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না।উদ্দীপকে X একজন ব্যবসায়ী তিনি পন্য বিক্রয় করে Y ট্রেডার্সের নিকট হতে চেকের মাধ্যমে অর্থ সংগ্রহ করে। Y ট্রেডার্সের ২ লক্ষ এবং ৫ লক্ষ টাকা দুটি চেক প্রদান করেন। ৫ লক্ষ টাকার চেকটি হতে সরাসরি অর্থ সংগ্রহ করতে পারেনা। এটি তার ব্যাংক হিসেবে জমা হয়। এখানে একটি হল দাগকাটা চেক আছে। দাগকাটা চেকের মাধ্যমে সরাসরি অর্থ প্রদান করা হয় না বরং গ্রাহকের ব্যাংক হিসেবে প্রদান করা হয়। তাই বলা যায় ৫ লক্ষ টাকার চেকটি হলে একটি দাগকাটা চেক।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ৫ লক্ষ টাকার চেকটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর