উদ্দীপকে “২ লক্ষ টাকার চেকের চেয়ে ৫ লক্ষ টাকার চেক অধিক নিরাপদ।” তুমি কী একমত? ব্যাখ্যা কর
উত্তর: ৫ লক্ষ টাকার চেকটি ২ লক্ষ টাকার চেক অপেক্ষায় অধিক নিরাপদ। বাহক চেক বা হুকুম চেক এর উপরে সাধারণত বাম পাশে সেটি কিছু লিখে বা না লিখেআড়াআড়ি দুটি রেখা অঙ্কন করলে ওই চেককে দাগ কাটা চেক বলে । এরূপ চেকের অর্থ সরাসরি ব্যাংক কাউন্টার থেকে সংগ্রহ করা যায় না, কোন ব্যাংকের মাধ্যমে সংগ্রহ করতে হয়।অন্যদিকে যে চেকের অর্থ ব্যাংকে উপস্থাপনের সাথে সাথে চেকের বাহককে প্রদান করা হয় তাকে বাহক চেক বলে।উদ্দীপকে X একজন ব্যবসায়ী। তিনি তার পণ্য বিক্রয়ে পাওনাদার হতে চেয়ে গ্রহণ করেন। Y ট্রেডার্স তাকে 2 লক্ষ টাকা এবং 5 লক্ষ টাকা দুটি চেক প্রদান ্করেন। ২ লক্ষ্য টাকার চেকটি হতে সরাসরি ব্যাংক হতে অর্থ গ্রহণ করতে পারলেও, ৫ লক্ষ টাকার চেকটি হতে সরাসরি গ্রহণ করতে পারেনি। এটি তার ব্যাংক হিসাবের মধ্যে জমা হয়।এখানে ২ লক্ষ টাকা চেকটা হলো বাহক চেক এবং৫ লক্ষ টাকার চেকটি হলো দাগকাটা চেক।বাহক চেক অপেক্ষায় দাগকাটা চেক অধিক নিরাপদ কারণ দাগকাটা চেকের মাধ্যমে গ্রাহক তার মূল্য পরিশোধে নিশ্চয়তা পাবে।এবং কোন কারণে যদি চেক হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তবে সহজে অপরাধী শনাক্ত করতে পারবে। তাছাড়া দাগ কাটা চেকটিকে প্রামাণ্য দলিল হিসেবে উপস্থাপন করতে পারবে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে “২ লক্ষ টাকার চেকের চেয়ে ৫ লক্ষ টাকার চেক অধিক নিরাপদ।” তু…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর