নৌ পুলিশের সিদ্ধান্তটি নৌ বিমা চুক্তির কোন শর্তাবলির অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
উত্তর: নৌ পুলিশের সিদ্ধান্তটি নৌ বিমা চুক্তির অব্যক্ত শর্তাবলির অন্তর্ভুক্ত। লিখিতভাবে প্রকাশ করা হয়নি অথচ আইন অনুযায়ী পালনীয় এমন শর্তগুলো হলো অব্যক্ত শর্ত। বিমাচুক্তিতে উভয়পক্ষকে এ শর্তগুলো মেনে চলতে হয়। এসব শর্ত ভঙ্গ হলে বিমাগ্রহীতা ক্ষতিপূরণ পাবে না। উদ্দীপকে 'বোরাক' নামের একটি জাহাজ চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। পথে নৌ পুলিশ তাদের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে। প্রয়োজনীয় অনুমোদন ও বৈধ কাগজপত্র না থাকায় তাদেরকে আবার চাঁদপুর বন্দরে ফেরত পাঠায়। জাহাজ নৌপথে চলাচলের জন্য অবশ্যই বৈধ হতে হবে। এটি লিখিতভাবে বলা না থাকলেও অবশ্যই প্রযোজ্য। 'বোরাক' জাহাজ কর্তৃপক্ষ এই অব্যক্ত শর্ত ভঙ্গ করায় নৌ পুলিশ এমন সিদ্ধান্ত নিয়েছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
নৌ পুলিশের সিদ্ধান্তটি নৌ বিমা চুক্তির কোন শর্তাবলির অন্তর্ভুক্ত? ব…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর