বিমা প্রতিষ্ঠান ক্ষতিপূরণ প্রদানে অস্বীকার করা কি যৌক্তিক? বিশ্লেষণ করো।
উত্তর: নৌ বিমার অব্যক্ত শর্ত ভঙ্গ করায় ক্ষতিপূরণ প্রদানে অস্বীকার করা যৌক্তিক। বিমাপত্রে উল্লেখ না থাকলেও পালন করতে হয় এমন শর্তগুলো হলো অব্যক্ত বা অপ্রকাশিত শর্তাবলি। এসব শর্ত পালন না করা হলে নৌ বিমা চুক্তি বাতিল হয়। উদ্দীপকে 'বোরাক' নামের জাহাজটির প্রয়োজনীয় অনুমোদন ও বৈধ কাগজপত্র নেই। তারপরও জাহাজটি চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। পথে নৌ পুলিশ পরীক্ষা করে জাহাজটিকে চাঁদপুর ফেরত পাঠায়। যাওয়ার পথে গ্রীনলাইন নামক জাহাজের সাথে ধাক্কা লেগে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। বিমা প্রতিষ্ঠান ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানায়। নৌ বিমার অপরিহার্য উপাদানের একটি হলো শর্তাবলি। কিছু শর্ত ধরে নেওয়া হয় মানা হবে। এগুলোই হলো অব্যক্ত শর্ত। জাহাজ নৌ পথে চলাচল করার জন্য অবশ্যই বৈধ হতে হবে। এটি অব্যক্ত শর্ত। 'বোরাক' জাহাজটির বৈধ কাগজপত্র নেই। তারপরও জাহাজটি যাত্রা করে এবং দুর্ঘটনার শিকার হয়। অব্যক্ত শর্ত ভঙ্গ করায় এর বিমা চুক্তি বাতিল বলে গণ্য হবে। তাই বিমা প্রতিষ্ঠান যুক্তিসঙ্গতভাবেই ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানিয়েছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
বিমা প্রতিষ্ঠান ক্ষতিপূরণ প্রদানে অস্বীকার করা কি যৌক্তিক? বিশ্লেষণ…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর