উদ্দীপকের আলোকে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে খোলাবাজার কার্যক্রম পদ্ধতি প্রয়োগ করেছে। খোলা বাজারে বন্ড, বিল ও সিকিউরিটি ক্রয়/ বিক্রয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক কর্তৃক তফসিলে ব্যাংকগুলোর ঋণদান নিয়ন্ত্রণ কৌশলকে খোলাবাজার কার্যক্রম পদ্ধতি বলা হয়। ঋণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারের শেয়ার ও সিকিউরিটি ক্রয় /বিক্রয়ের কার্যক্রম গ্রহণ করে বলে এ পদ্ধতিতে খোলা বাজার কার্যক্রম বলে। উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংক অর্থ বাজারের নিয়ন্ত্রণ করে থাকে ।এ নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরো ফলপ্রসূ করার উদ্দেশ্যে ব্যাংকটি সিকিউরিটিজ, বেসরকারি বন্ড ,বিল ইত্যাদি পূর্বের তুলনায় অধিক পরিমাণে ক্রয় করে ।ফলে ব্যাংকটির ঋণ প্রবাহ নিয়ন্ত্রণে পূর্বের তুলনায় অধিক সফলতা অর্জন করে।অর্থাৎ ব্যাংকটি খোলা বাজারে সিকিউরিটিজ, বেসরকারি বন্ড ,বিল ইত্যাদি ক্রয় করে। সুতরাং বলা যায়, কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে খোলা বাজার কার্যক্রম পদ্ধতি প্রয়োগ করেছেকে.
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিটি ব্যাখ্যা…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর