উদ্দীপকে উল্লিখিত ব্যাংক দুটির মধ্যে কোনটি দেশের অর্থনৈতিক উন্নয়নে মূল ভূমিকা পালন করে? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে ব্যাংক দুটির মধ্যে ক ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নে মূল ভূমিকা পালন করে।যে ব্যাংক এর একটি কেন্দ্রীয় ব্যাংক এর অধীনে অনেক গুলো শাখা ব্যাংক কাজ করে তাকে শাখা ব্যাংক বলে।এবং যে ব্যাংক এর কোনো শাখা নেই তাকে একক ব্যাংক বলে।উদ্দীপকে ক ব্যাংক দেশে বিদেশে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে।এটি একটি শাখা ব্যাংক।আবার খ ব্যাংক এর কোনো শাখা নেই এটি একটি একক ব্যাংক।ক ব্যাংক শাখা ব্যাংক হওয়ায় এর কাজ অনেক বেশি ।একক ব্যাংক শুধু মাত্র একটি এলাকার উন্নয়নের জন্য কাজ করতে পারে।এই ব্যাংক এর ঋণ দান ও বিনিয়োগ অনেক বিস্তৃতি লাভ করে।অনলাইন ব্যাংকিং ও থাকে।বৈদেশিক মুদ্রা অর্জনে গুরত্বপূর্ন ভূমিকা রাখে।রেমিটেন্স সংগ্রহ সহজ হয়।তাই বলা যায় যে,উদ্দীপকে ব্যাংক দুটির মধ্যে ক ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নে মূল ভূমিকা পালন করে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যাংক দুটির মধ্যে কোনটি দেশের অর্থনৈতিক উন্নয়নে…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর