বৃহদায়তন শিল্পের উন্নয়নে কোনো ব্যাংক ব্যবস্থার প্রয়োজন আছে বলে তুমি মনে কর? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: বৃহদায়তন শিল্পের উন্নয়নে বিশেষ ধরনের ব্যাংক ব্যবস্থার অর্থাৎ শিল্প ব্যাংকের প্রয়োজন রয়েছে. শিল্পব্যাংক দেশের শিল্প খাতে উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়. যন্ত্রপাতি সংগ্রহ, ভূমি ক্রয়, কারখানা নির্মাণ প্রভৃতির জন্য শিল্প ব্যাংক ঋণ প্রদান করে. উদ্দীপাকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা তুলে ধরা হয়েছে. বাংলাদেশ কৃষি নির্ভর কিন্তু শিল্প অগ্রসর একটি দেশ. জনগণের মাথাপিছু আয় বেড়ে যাওয়ার ফলে দেশটির মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে. কৃষকদের জন্য আলাদা ব্যবস্থা গড়ে উঠেছে. বর্তমানে সরকার কৃষি পাশাপাশি শিল্পীর উন্নয়নের কথা ভাবছে. দেশের উন্নতি সাধনের লক্ষে বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে কৃষি ব্যাংক ও শিল্প ব্যাংকের ভূমিকা অন্যতম. উদ্দীপকে বাংলাদেশকে শিল্পে অগ্রসর একটি দেশ বলা হয়েছে. তাই শিল্পী উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে শিল্প ব্যাংকের প্রয়োজনীয়তা অপরিসীম. কারণ এ ব্যাংক শিল্পের ব্যবহৃত যন্ত্রপাতি সংগ্রহ, ভূমি ক্রয়, কারখানা নির্মাণ প্রভৃতির জন্য উদ্যোক্তাদের সুবিধা দেয়. এ সুবিধা দেশে শিল্পের প্রসার ঘটাতে সাহায্য করে. এতে বৈদেশিক বিনিয়োগের মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়. তাই বলা যায় যে বোদায়তন শিল্পের উন্নয়নে বিশেষ ধরনের ব্যাংক ব্যবস্থার প্রয়োজনীয়তা রয়েছে.
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
বৃহদায়তন শিল্পের উন্নয়নে কোনো ব্যাংক ব্যবস্থার প্রয়োজন আছে বলে ত…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর