উদ্দীপকে বিমা কোম্পানির সিদ্ধান্তটি কি যৌক্তিক হয়েছে বলে মনে কর? যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে বীমা কোম্পানির সিদ্ধান্তটি যৌক্তিক বলে মনে করি।বিমাচুক্তির কারণে বিমাকারী ও বিমগ্রহিতার মধ্যে যে সম্পর্ক তৈরি হয় তাতে তারা একে অপরের কাছে সব সত্যি বলতে বাধ্য থাকে।উদ্দীপকে জনাব রশিদ দুরারোগ্য রোগে আক্রান্ত। তিনি নিজের জীবনের উপর ৩ লক্ষ টাকার বীমা করেছেন।কিন্তু বীমা করার সময় তিনি বিষয় টি গোপন রেখেছেন।বীমা চুক্তির ৬ মাস পর তিনি মারা যান।মনোনীত ব্যাক্তি বীমা দাবি করলে প্রতিষ্ঠান বীমা দাবী আদায়ে অস্বীকৃতি জানায়।বিমাকুক্তির মূল উপাদান বিশ্বাস। জনাব রশিদ উক্ত নীতি ভঙ্গ করেছেন। বীমার সদ্বিশ্বাসের নীতি ভাঙলে বীমা চুক্তি বাতিল হতে পারে। তাই বলা যায় উদ্দীপকে বীমা কোম্পানির সিদ্ধান্ত টি যৌক্তিক।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বিমা কোম্পানির সিদ্ধান্তটি কি যৌক্তিক হয়েছে বলে মনে কর? য…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর