উদ্দীপকের আলোকে কাঠামোর ভিত্তিতে P ব্যাংক লি. কোন ধরনের ব্যাংক? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের আলোকে কাঠামোর ভিত্তিতে P ব্যাংক লি. একটি শাখা ব্যাংক।যে ব্যাংকের একাধিক অফিস থাকে তাকে শাখা ব্যাংক বলে। দেশ-বিদেশের বহু স্থানে এদের একাধিক অফিস থাকতে পারে। শাখা ব্যাংক তার কার্যক্রম জাতীয় ও আন্তর্জাতিক ভিত্তিতে পরিচালনা করে থাকে। এদের একটি প্রধান শাখা থাকে এবং অনেকগুলো শাখা থাকে। উদ্দীপকের P ব্যাংক লি. জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কার্যক্রম পরিচালনা করে। ব্যাংকটি দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক শাখায় ঋণদান, প্রত্যয়পত্র, বিনিময় বিল স্বীকৃতি কার্যক্রম পরিচালনা করে। ব্যাংকটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন শাখার মাধ্যমে এর কার্যক্রম পরিচালনা করে। যা কাঠামোর ভিত্তিতে একটি শাখা ব্যাংক পরিচালনা করে থাকে। অতএব বলা যায়, P ব্যাংক লি. কাঠামোর ভিত্তিতে একটি শাখা ব্যাংক।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে কাঠামোর ভিত্তিতে P ব্যাংক লি. কোন ধরনের ব্যাংক? আলো…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর