উদ্দীপকে উল্লিখিত ব্যাংক লি. এর Q ব্যাংক লি. এর সাথে চুক্তিবদ্ধ হওয়ায় কাঠামোগত পরিবর্তনের প্রভাব সম্পর্কে তোমার মূল্যায়ন উপস্থাপন কর।
উত্তর: উদ্দীপকের P ব্যাংক লি. Q ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ হয়ে গ্রুপ ব্যাংকিং এর অধীনে সাবসিডিয়ারি ব্যাংক হয়েছে।একটি প্রধান ব্যাংকের অধীনে ছোট ছোট অনেকগুলো ব্যাংক মিলে একটি গ্রুপ তৈরি করলে এরূপ ব্যবস্থাকে গ্রুপ ব্যাংকিং বলে। প্রধান ব্যাংটি ছোট ছোট ব্যাংকগুলোর অধিকাংশ শেয়ার কিনে নেয় এবং তাদের ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে গ্রুপে অন্তর্ভুক্ত ছোট ছোট ব্যাংকগুলোর স্বতন্ত্র সপ্তা বজায় থাকে না। প্রধান ব্যাংকটি কে বলা হয় হোল্ডিং ব্যাংক এবং এর অধীনে ছোট ছোট ব্যাংকগুলোকে বলা হয় সাবসিডিয়ারি ব্যাংক।উদ্দীপকের P ব্যাংক বৈদেশিক বাণিজ্যনীতি ও শুল্ক ব্যবস্থা প্রতিকূল হওয়ায় ব্যাংকের কার্যক্রম সফলতার সাথে চালিয়ে যেতে পারছে না। এমতাবস্থায় ব্যাংকটি Q ব্যাংকের অধীনে চুক্তিবদ্ধ হয়ে কার্যাবলী পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করে। এখানে Q ব্যাংকটি হোল্ডিং ব্যাংকের ভূমিকা পালন করে এবং P ব্যাংকটি সাবসিডিয়ারি ব্যাংক হিসেবে কার্যক্রম পরিচালনা করে। অতএব, আমার মতে P ব্যাংকটি কাঠামোর ভিত্তিতে গ্রুপ ব্যাংকিং এর অধীনে সাবসিডিয়ারি ব্যাংক।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যাংক লি. এর Q ব্যাংক লি. এর সাথে চুক্তিবদ্ধ হওয…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর