উদ্দীপকের আলোকে ঋণ নিয়ন্ত্রণে 'X [গণিত] ব্যাংকের সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'X [গণিত] ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে খোলাবাজার কার্যক্রম পদ্ধতি প্রয়োগ করেছে। এটি যৌক্তিক কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক খোলা বাজারে সরকারি বা বেসরকারি শেয়ার ও সিকিউরিটি ক্রয় বা বিক্রয়ের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণদান ক্ষমতা হ্রাস বা বৃদ্ধিপূর্বক নিয়ন্ত্রণ কৌশলকে খোলা বাজার কার্যক্রম বলে । ঋণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারের শেয়ার ও সিকিউরিটি ক্রয় বা বিক্রয়ের কার্যক্রম গ্রহণ করে বলে এ পদ্ধতিতে কার্যক্রম বলে। উদ্দীপকে 'X [গণিত] ব্যাংক অর্থ বাজারের নিয়ন্ত্রণ করে থাকে ।এ নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরো ফলপ্রসূ করার উদ্দেশ্যে ব্যাংকটি সিকিউরিটিজ, বেসরকারি বন্ড ,বিল ইত্যাদি পূর্বের তুলনায় অধিক পরিমাণে ক্রয় করে ।ফলে ব্যাংকটির ঋণ প্রবাহ নিয়ন্ত্রণে পূর্বের তুলনায় অধিক সফলতা অর্জন করে। উদ্দীপকে 'X [গণিত] ব্যাংক ঋণ নিয়ন্ত্রণে খোলাবাজার কার্যক্রম পদ্ধতি প্রয়োগ করে সফলতা অর্জন করেছে। খোলা বাজার কার্যক্রমের সফলতা নির্ভর করে জনসাধারণের সঞ্চয়ের প্রবণতা, বিনিয়োগের সুযোগ, বাণিজ্যিক ব্যাংক সমূহের আর্থিক ক্ষমতা এবং জনসাধারণের ব্যাংকের মাধ্যমে লেনদেনের প্রবণতা ইত্যাদির উপর। খোলা বাজারে বন্ড ও সিকিউরিটি ক্রয় করলে কেন্দ্রীয় ব্যাংক হতে অর্থ বাণিজ্যিক ব্যাংকে স্থানান্তরিত হয় এবং বাণিজ্যিক ব্যাংকের ঋণদান সামর্থ্য বৃদ্ধি পায়। ফলে বাজারে ঋণের পরিমাণ বৃদ্ধি পায়। সুতরাং বলা যায়,ঋণ নিয়ন্ত্রণে 'X [গণিত] ব্যাংকের সিদ্ধান্ত যৌক্তিক।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে ঋণ নিয়ন্ত্রণে 'X ব্যাংকের সিদ্ধান্তের যৌক্তিকতা ব…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর