উদ্দীপকে উল্লিখিত কার্ডদ্বয়ের মধ্যে কোনটি অধিক সুবিধাজনক? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত কার্ডদ্বয় হলো ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডটি। এর মধ্যে ক্রেডিট কার্ডটি অধিক সুবিধাজনক।ডেবিট কার্ড হল ব্যাংকের একটি অনলাইন ভিত্তিক সেবা যার মাধ্যমে গ্রাহক এটিএম ব্যবহার করে টাকা উত্তোলন করা, কেনাকাটা কর্ পাওনাদারকে পরিশোধ করা ইত্যাদি কাজ করতে পারে। কিন্তু কার্ডটি ব্যবহার করার জন্য গ্রাহকের হিসাবে পর্যাপ্ত পরিমাণ অর্থের প্রয়োজন। গ্রাহকের হিসাবে পর্যাপ্ত পরিমাণ অর্থ না থাকলে কার্ডটি ব্যবহার করে গ্রাহক অর্থ পরিশোধ করতে পারবে না। এক্ষেত্রে ক্রেডিট কার্ড ব্যবহার করে অর্থ পরিশোধ করতে পারবেদ।উদ্দীপকের কার্ডদ্বয়ের মধ্যে ডেবিট কার্ডের বিনিময়ে ব্যাংকে অল্প পরিমাণ চার্জ প্রদান করতে হয়। অপরদিকে, ক্রেডিট কার্ডের সুবিধা বেশি হওয়ায় এবং এ কার্ড হতে ঋণ নেওয়ার সুযোগ থাকায় ব্যাংকে উক্ত কার্ডের জন্য অধিক পরিমাণ চার্জ প্রদান করতে হয় এবং ব্যাংক হতে ঋণ নেওয়া অতিরিক্ত পরিমাণ অর্থের সুদ প্রদান করতে হয়। যেহেতু ক্রেডিট কার্ডের মাধ্যমে বিভিন্ন রকম সুবিধা গ্রহণ করার সুযোগ রয়েছে যা ডেবিট কার্ডের মাধ্যমে গ্রহণ করার সুযোগ নেই। তাই বলা যায়, কার্ডদ্বয়ের মধ্যে ক্রেডিট কার্ডটি অধিক সুবিধাজনক।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কার্ডদ্বয়ের মধ্যে কোনটি অধিক সুবিধাজনক? উত্তরের …
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর