মি. রহিমের দাবি পূরণে বিমা কোম্পানির অপারগতা প্রকাশের কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি রহিম আংশিক ক্ষতির বিপক্ষে সম্পূর্ণ জাহাজের ক্ষতিপূরণ দাবি করায় বীমা কোম্পানি তার দাবি পূরণে অপারগতা প্রকাশ করে।সমুদ্রপথে জাহাজ চলাচলকালে জাহাজে বা পণ্য সামগ্রীতে আগুন ধরে যাওয়া এক ধরনের সামুদ্রিক বিপদ। সামুদ্রিক বিপদের কারণে বিমাকৃত বিষয়বস্তুর আংশিক ক্ষতি হলে তাকে বিশেষ আংশিক ক্ষতি বলে। এরূপ ক্ষতি আকস্মিক বা দুর্ঘটনাজনিত। এক্ষেত্রে যে পরিমাণ ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দেয়া হয়।উদ্দীপকের মি রহিম একজন জাহাজ ব্যবসায়ী ।বিদেশ থেকে পণ্য আনা নেওয়া তার কাজ। বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগে তার একটি জাহাজের তিন-চতুর্থাংশ ক্ষতিগ্রস্ত হয়। তিনি বীমা কোম্পানির কাছে সম্পূর্ণ জাহাজের ক্ষতিপূরণ চেয়ে বিমা দাবি পেশ করেন। বিমার শর্ত অনুযায়ী বীমাকৃত বিষয়বস্তুর যে পরিমাণ ক্ষতি হয়েছে বীমা কোম্পানি তার ক্ষতিপূরণ করবে। মি রহিমের জাহাজের তিন-চতুর্থাংশ ক্ষতি হয়েছে। অথচ তিনি সম্পূর্ণ জাহাজের ক্ষতিপূরণ দাবি করেন। তাই বীমা কোম্পানি তার দাবি পূরণে অপারগতা প্রকাশ করে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
মি. রহিমের দাবি পূরণে বিমা কোম্পানির অপারগতা প্রকাশের কারণ ব্যাখ্যা…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর