কী শর্তে বিমা কোম্পানি মি. রহিমের দাবি পূরণ করবে বলে তুমি কর? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: বীমা চুক্তির আর্থিক ক্ষতিপূরণ শর্ত অনুযায়ী বীমা কোম্পানি মি রহিমের দাবি পূরণ করবে বলে আমি মনে করি। আর্থিক ক্ষতিপূরণের শর্ত অনুযায়ী বিমাকৃত বিষয়বস্তুর যতটুকু ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ পাবেন ।যদি বিমাকৃত বিষয়বস্তুর সম্পূর্ণ ক্ষতি হয়ে থাকে, তাহলে সম্পূর্ণ ক্ষতিপূরণ পাবেন। আবার যদি আংশিক ক্ষতি হয়ে থাকে, তাহলে আংশিক ক্ষতিপূরণ পাবেন।মি রহিমের একটি জাহাজে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগে তিন-চতুর্থাংশ ক্ষতিগ্রস্ত হয়। তিনি বীমা কোম্পানির কাছে সম্পূর্ণ জাহাজের ক্ষতিপূরণ চেয়ে বীমাদাবী পেশ করেন। বিমার শর্ত অনুযায়ী ,বীমার বিষয়বস্তুর যে পরিমাণ ক্ষতি হয়েছে, বীমা কোম্পানি তার ক্ষতিপূরণ করবে।মি রহিমের জাহাজের তিন-চতুর্থাংশ ক্ষতি হয়েছে, অথচ তিনি সম্পূর্ণ জাহাজের ক্ষতিপূরণ দাবি করেন।তাই বীমা কোম্পানি তার দাবি পূরণে অপারগতা প্রকাশ করলেও শর্তসাপেক্ষে তার পূরণ করতে চায়। বীমা কোম্পানি বীমা চুক্তির আর্থিক ক্ষতিপূরণ শর্ত অনুযায়ী রহিমের দাবি পূরণ করবে। সে ক্ষেত্রে জাহাজের তিন-চতুর্থাংশের ক্ষতি হয়েছে, বীমা কোম্পানি তিন-চতুর্থাংশের ক্ষতিপূরণ করবে বলে আমি মনে করি।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
কী শর্তে বিমা কোম্পানি মি. রহিমের দাবি পূরণ করবে বলে তুমি কর? উত্তর…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর