উদ্দীপকের আলোকে যুবায়ের শিওর সিকিউরিটি' বিমা কোম্পানির নিকট থেকে কোনো ক্ষতিপূরণ পাবে না- বিমার নীতিমালা অনুসারে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের আলোকে যুবায়ের শিওর সিকিউরিটি বীমা কোম্পানির নিকট থেকে কোন ক্ষতিপূরণ পাবে না। কারণ তিনি সদ্বিশ্বাসের সম্পর্কের নীতি অমান্য করেছেন।বীমা সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ তথ্য সঠিকভাবে উপস্থাপনে উভয়পক্ষের বাধ্যবাধকতাকে সদ্বিশ্বাসের সম্পর্কের নীতি বলা হয়। যে কারণে চুক্তিভুক্ত প্রত্যেকে একে অন্যের কাছে চুক্তির বিষয়টি আবশ্যকীয় সকল তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে প্রকাশে বাধ্য থাকে।উদ্দীপকে যুবায়ের তার মালিকানাধীন ৮ তলা বাড়িটি বীমা করেন। পরবর্তীতে যুবায়ের বীমা কোম্পানিকে না জানিয়ে বাড়িটি ১২ তম তলায় উন্নীত করার কাজ শুরু করেন। কিন্তু ১২ তম তলা নির্মাণকালে বাড়িটি হেলে পড়ে। তিনি তথ্য গোপন করে বীমা কোম্পানিকে না জানিয়ে বাড়ির কাজ শুরু করে সদ্বিশ্বাসের সম্পর্কের নীতি লংঘন করেছেন।সদ্বিশ্বাসের সম্পর্কের নীতির ভিত্তিতে বীমা কোম্পানি এবং বীমাগ্রহীতা একে অপরকে গুরুত্বপূর্ণ সকল তথ্য সঠিকভাবে উপস্থাপন করে। তথ্য গোপনে পরবর্তীতে দুপক্ষের মধ্যে ভুল বোঝাবোঝির সৃষ্টি হয়। যে কারণে বীমা যুক্তি বাতিল হতে পারে। যুবায়ের বিমাকৃত বাড়িটির ১২ তম তলায় উন্নীত করার জন্য কাজ শুরু করার ব্যাপারে বীমা প্রতিষ্ঠানকে জানাননি। যা বীমা চুক্তির সদ্বিশ্বাসের সম্পর্ককে লংঘন করেছে ।তাই যুবায়ের শিওর সিকিউরিটি কোম্পানির নিকট থেকে কোন ক্ষতিপূরণ পাবেন না।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে যুবায়ের শিওর সিকিউরিটি' বিমা কোম্পানির নিকট থেকে ক…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর