উদ্দীপকের আলোকে মি. দিশা খানকে চেকের টাকা পরিশোধে ব্যাংকের অস্বীকার করাই যৌক্তিক ছিল মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের আলোকে মি দিশা খানকে চেকের টাকা পরিশোধে ব্যাংকের অস্বীকার করাই যৌক্তিক ছিল।যে চেকের উপরের বাম কোণায় আড়াআড়িভাবে দুটি সমান্তরাল রেখা টেনে দেয়া হয় ,তাকে দাগকাটা চেক বলে।দাগ কাটা চেক সরাসরি ব্যাংকে উপস্থাপন করে এর অর্থ উত্তোলন করা যায় না ।এটি প্রাপকের হিসাবে জমা দিয়ে ব্যাংক কর্তৃক অর্থ সংগৃহীত হলে নিজস্ব চেক কেটে এর অর্থ উত্তোলন করতে পারে। অর্থাৎ দাগকাটা চেকের মাধ্যমে সরাসরি নগদ অর্থ উত্তোলন করা যায় না।উদ্দীপকে উল্লিখিত জনাব ঈশা চৌধুরী একটি দাগকাটা চেক দিশা খানকে প্রদান করলেন। মি দিশা খান প্রাপ্ত চেকটি ব্যাংকে উপস্থাপন করলে ব্যাংক নগদ টাকা দিতে অপারগতা প্রকাশ করল।উদ্দীপকের দিশা খান দাগকাটা চেকটির মাধ্যমে সরাসরি নগদ টাকা উত্তোলন করতে পারবেন না। কারণ দাগকাটা চেকে প্রথমে চেকটি প্রাপকের হিসাবে জমা দিয়ে ব্যাংক কর্তৃক অর্থ সংগ্রহ করতে হয়। এরপর নিজস্ব চেক কেটে এর অর্থ উত্তোলন করা যায়। কিন্তু দিশা খান সরাসরি ব্যাংক থেকে নগদ টাকা দাবি করেছেন। তাই ব্যাংক অপারগতা প্রকাশ করল। সুতরাং মি দিশা খানকে চেকের টাকা পরিশোধে ব্যাংকের অস্বীকার করাই যৌক্তিক ছিল।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে মি. দিশা খানকে চেকের টাকা পরিশোধে ব্যাংকের অস্বীকার…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর