উদ্দীপকে উল্লিখিত জনাব ঈশা চৌধুরী তার লেনদেনের কাজে কোন ধরনের চেক ব্যবহার করেছেন? আলোকপাত কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব ঈশা চৌধুরী তার লেনদেনের কাজে দাগকাটা চেক ব্যবহার করেছেন।যে চেকের উপরের বাম কোণায় আড়াআড়িভাবে দুটি সমান্তরাল রেখা টেনে দেয়া হয় ,তাকে দাগকাটা চেক বলে। দাগ দুটোর মাঝখানে কিছু লেখা থাকতে ও পারে, আবার নাও থাকতে পারে। দাগ কাটার তাৎপর্য হলো সংশ্লিষ্ট চেকখানি প্রাপকের হিসাবে জমা দিয়ে উক্ত হিসাবে ব্যাংক কর্তৃক অর্থ সংগ্রহের পর প্রাপক নিজ চেক কেটে অর্থ উত্তোলন করতে হবে। দাগকাটা চেকের মাধ্যমে চেক জালিয়াতির বিরুদ্ধে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হয়।উদ্দীপকে জনাব ঈশা চৌধুরী একজন গার্মেন্টস ব্যবসায়ী। ব্যবসায়িক কাজে তাকে প্রতিদিন বড় বড় অংকের লেনদেন করতে হয়। লেনদেন অধিক নিরাপদ রাখার জন্য তিনি তার ব্যাংক কর্তৃক প্রদত্ত চেক ব্যবহার করেন। তার চেকের বাম পাশে সমান্তরাল দুটি রেখা টানা আছে। যা দাগকাটা চেকের বৈশিষ্ট্য। অতএব বলা যায়, উদ্দীপকে উল্লিখিত জনাব ইশা চৌধুরী তার লেনদেনের কাজে দাগকাটা চেক ব্যবহার করেছেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব ঈশা চৌধুরী তার লেনদেনের কাজে কোন ধরনের চেক ব…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর