উদ্দীপকে উল্লিখিত মি. হিটলুর প্রাপ্ত ৩ লক্ষ টাকার চেকটির টাকা কীভাবে সংগ্রহ করা সম্ভব বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে মি হিটলুর প্রাপ্ত ৩ লক্ষ টাকার চেকটির টাকা সংগ্রহ সম্ভব বলে আমি মনে করি।চেয়ে উপস্থাপন করা মাত্র কোনো প্রকার ভুল ও অনিয়ম না থাকলে ব্যাংক চেকের টাকা প্রদানে বাধ্য থাকে। কিন্তু আইনসঙ্গত কারণ লক্ষ্য করা গেলে সেক্ষেত্রে ব্যাংক চেক এর অর্থ পরিশোধ করতে বাধ্য থাকে না। উদ্দীপকে মি পিকলু একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি মি. হিটলুকে ৩ লক্ষ টাকার একখানা চেক প্রদান করেন। মি. হিটলু চেকটি ব্যাংকে উপস্থাপন করলে ব্যাংক তা প্রত্যাখ্যান করেন। অর্থাৎ চেকটিতে ব্যাংক আইনসংগত কোন কারণ লক্ষ্য করেছে বিধায় চেকটি ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হয়। আদেষ্টার হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকলে, চেকে আদেষ্টার স্বাক্ষর না থাকলে বা স্বাক্ষর ব্যাংকে গচ্ছিত নমুনা স্বাক্ষরের সাথে না মিললে, চেকে কোন প্রকার কাটাকাটি করলে, চেকে টাকার পরিমাণ কথায় ও অংকে গরমিল হলে ইত্যাদি কারণে ব্যাংক চেক প্রত্যাখ্যান করে থাকে। উদ্দীপকের মি. হিটলুর চেকটি ব্যাংক উক্ত কোন কারণে প্রত্যাখ্যান করে। এক্ষেত্রে মি. হিটলুর করণীয় চেকের ভুল সংশোধন করে, চেকের আদেষ্টা থেকে যথাযথ স্বাক্ষর নিয়ে কোন প্রকার আইনসংগত ভুল না রেখে ব্যাংকে উপস্থাপন করা। এভাবে মি. হিটলু তার চেকটির অর্থ সংগ্রহ করতে পারব।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মি. হিটলুর প্রাপ্ত ৩ লক্ষ টাকার চেকটির টাকা কীভাব…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর