উদ্দীপকের আলোকে অঙ্কিতার পিতা কর্তৃক গৃহীত বিমাটি কোন ধরনের জীবন বিমা? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে অঙ্কিতার পিতা কর্তৃক গৃহীত বিমাটি হল শিক্ষাবৃত্তি বীমা।সন্তানের লেখাপড়ার খরচ নির্বাহের জন্য বা এই বিষয়ে নিশ্চয়তা লাভের জন্য বাবা-মা যে বৃত্তি ব্যবস্থার আশ্রয় গ্রহণ করে তাকে শিক্ষাবৃত্তি বীমা বলে। এক্ষেত্রে বিমাগ্রহিতা বীমা পত্রে উল্লিখিত সন্তানকে শিক্ষাবৃত্তি হিসেবে নির্দিষ্ট সময় অন্তর অর্থ প্রদান করে।উদ্দীপকে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত অঙ্কিতার লেখাপড়ার খরচের কথা চিন্তা করে তার পিতা 'স্বপ্ন' নামক একটি বীমা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হন। অর্থাৎ তিনি শিক্ষাবৃত্তি বীমা গ্রহণ করেন। কারণ এক্ষেত্রে বিমাগ্রহীতা নির্দিষ্ট মেয়াদের জন্য শিক্ষাবৃত্তি বিমাপত্র খুলে নির্দিষ্ট সময় পর্যন্ত প্রিমিয়াম প্রদান করতে থাকেন ।মেয়াদ শেষে আবার বীমা কোম্পানি নির্দিষ্ট সময় পর্যন্ত বিমাপত্রে উল্লিখিত সন্তানকে শিক্ষাবৃত্তি হিসেবে নির্দিষ্ট সময় অন্তর অর্থ প্রদান করে।বীমা পত্রের মেয়াদের পূর্বে বিমাগ্রহীতা মারা গেলে মৃত্যুর পর হতেই বীমা প্রতিষ্ঠান বিম্গ্রহিতার সন্তানকে শিক্ষাবৃত্তি প্রদান করে। অতএব বলা যায়,উদ্দীপকে অঙ্কিতার পিতা কর্তৃক গৃহীত বিমাটি হল শিক্ষাবৃত্তি বীমা।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে অঙ্কিতার পিতা কর্তৃক গৃহীত বিমাটি কোন ধরনের জীবন বি…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর