উদ্দীপকে উল্লিখিত মি. কিসমতের অবর্তমানে বিমা পলিসি দ্বারা তার পরিবারের সদস্যগণ কতটুকু উপকৃত হবেন? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত কিসমতের অবর্তমানে বীমা পলিসি দ্বারা তার পরিবারের সদস্যগণ উপকৃত হবেন।আজীবন বীমাপত্রের ক্ষেত্রে বীমা গ্রহীতার মৃত্যুর পর তার মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারীকে বীমা দাবির অর্থ পরিশোধ করা হয়। ফলে বিমাগ্রহিতার মৃত্যুতে পরিবার আর্থিক দুর্দশায় পতিত হয় না।উদ্দীপকের মি কিসমত তার পরিবারের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার কথা ভেবে একটি আজীবন বীমাপত্র গ্রহণ করেছেন। এক্ষেত্রে তার মৃত্যুর পর তার পরিবারের সদস্যগণ অর্থাৎ উত্তরাধিকারীগণ বিমাদাবির অর্থ পাবেন। কারণ তিনি নির্দিষ্ট কাউকে মনোনীত করেননি ।উদ্দীপকের মি কিসমত মারা যাওয়ার পর তার পরিবারকে আর্থিক অনিশ্চয়তায় ভুগতে হবে না। কারণ তার মৃত্যুর পর বীমা কোম্পানি পরিবারের সদস্যদের অর্থাৎ উত্তরাধিকারীদের প্রতিশ্রুত অর্থ পরিশোধ করবে।উক্ত অর্থ পেয়ে তার পরিবার আর্থিক সংকট মোকাবেলা করতে পারবে। সুতরাং বলা যায় ,কিসমতের অবর্তমানে আজীবন বীমা পলিসি দ্বারা তার পরিবারের সদস্যগণ আর্থিক সহায়তা পেয়ে উপকৃত হবেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মি. কিসমতের অবর্তমানে বিমা পলিসি দ্বারা তার পরিবা…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর