উদ্দীপকের 'B ব্যাংক' কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দিপকে B ব্যাংকটি হলো কেন্দ্রীয় ব্যাংক। জনকল্যাণের উদ্দেশ্যে দেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত এবং সরকারি নিয়ন্ত্রণাধীন পরিচালিত দেশের এক ও অনন্য ব্যাংকিং প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় ব্যাংক বলে। এই ব্যাংক জনগণের অর্থনৈতিক কল্যাণ সাধনের লক্ষ্যে নোট ও মুদ্রার প্রচলন এবং মুদ্রা মান সংরক্ষণ করে আর্থিক ও ব্যাংকিং খাতের নেতৃত্ব প্রদান করে এবং ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে স্থিতিশীলতা বজায় রাখে । কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজার পরিচালনা ও নিয়ন্ত্রণ করে বলে কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রা বাজারের অভিভাবক ও বলা হয়। উদ্দীপকে ব্যাংক সরকারের পক্ষে আর্থিক ও ব্যাংকিং কার্যাবলী সম্পাদন করে।মুদ্রানীতি বাস্তবায়ন করে এবং অন্যান্য ব্যাংকে সহযোগিতা করে।যেহেতু ব্যাংকটি দেশের ঋণ নিয়ন্ত্রণ এবং মুদ্রা বাজার নিয়ন্ত্রণকার সম্পাদন করেন তাই বলা যায় জনাব B ব্যাংকটি হল কেন্দ্রীয় ব্যাংক।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের 'B ব্যাংক' কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর