উদ্দীপকে তানিন শিপিং লি.-এর পক্ষে মাশুল আদায়ে ব্যর্থতা যৌক্তিক ছিল বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে তানিন শিপিং লি. মাশুল বা ভাড়া বিমা না করায় মাশুল আদায়ে ব্যর্থ হয়েছে। জাহাজ ভাড়াজনিত ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে বিমা করা হয় তাকে মাশুল বিমা বলা হয়। জাহাজের মালিক আর্থিক ক্ষতি মোকাবিলা করার জন্য এ বিমা নিয়ে থাকে। জাহাজ ও পণ্য বিমার মত এটিও নৌ-বিমার আওতাভুক্ত। উদ্দীপকে তানিন শিপিং লি.-এর একটি পণ্য বোঝাই জাহাজ যথাসময়ে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর সময় জাহাজের ধাক্কাজনিত বিপদের জন্য বিমাচুক্তি করা হয়। পথিমধ্যে একটি ভাসমান বরফখণ্ডের সাথে ধাক্কা লেগে জাহাজটি নিমজ্জিত হয়। পরবর্তীতে প্রতিষ্ঠানটি জাহাজ ও পণ্যের জন্য ক্ষতিপূরণ পেলেও মাশুল আদায় করতে পারেনি। জাহাজ পরিবাহিত পণ্য ক্ষতিগ্রস্ত হলে পণ্যের মালিক জাহাজ ভাড়া পরিশোধ করতে চায় না। ফলে জাহাজ মালিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই তারা মাশুল বিমা করে। উদ্দীপকে তানিন শিপিং লি. মাশুলের জন্য বিমা না করে শুধু জাহাজ ও পণ্যের জন্য বিমা করে। তাই বলা যায়, প্রতিষ্ঠানটির পক্ষে মাশুল আদায়ে ব্যর্থতা যৌক্তিক হয়েছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে তানিন শিপিং লি.-এর পক্ষে মাশুল আদায়ে ব্যর্থতা যৌক্তিক ছিল …
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর