ব্যাংকের দৃষ্টিকোণ থেকে শিমুল লি.-এর চেকটি অপেক্ষা শাপলা লি.-এর চেকটি অধিক নিরাপদ বক্তব্যের যথার্থতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: ব্যাংকিং দৃষ্টিকোণ থেকে শিমুল লি এর চেক হতে শাপলা লি এর চেক অধিক নিরাপদ। যে চেকেরচেকে দুই দাগের মাঝখানে কোন নির্দিষ্ট ব্যাংকের নাম সহ অন্য কোন শব্দাবলি উল্লেখ থাকে, তাকে বিশেষভাবে দাগ কাটা চেক বলে। এরূপ চেক এর অর্থ দুই দাগের মধ্যে উল্লেখিত ব্যাংকের কোন হিসাবে জমা দেওয়া ছাড়া অর্থ উত্তোলন করা যায় না।অন্যদিকে হুকুম চেকে নির্দিষ্ট ব্যক্তিকে বা তার আদেশে বাহককে অর্থ প্রদান করা হয়। উদ্দীপকে জনাব ফাহিম একজন পাওনাদার।শাপলা লি একটি চেক প্রদান করেন।চেকটি সে ব্যাংকে জমা দিতে গেলে তাকে তার হিসাবে জমা দিতে বলে।সাধারণত দাগকাটা চেকের অর্থ ব্যাংক নগদে প্রদান করেনা ।আমানতকারীকে তার ব্যাংক হিসাবে জমা দেওয়ার মাধ্যমে উত্তোলন করতে হই।সুতরাং বুঝা যায় শাপলা লি যে চেক প্রদান করেন তা হল দাগকাটা চেক।অন্যদিকে শিমুল লি যে চেক প্রদান করেন তা হল হুকুম চেক। হুকুম চেকের তুলনায় দাগ কাটা চেকের নিরাপত্তা বহুগুণ বেশি। দাগকাটা চেক এর ক্ষেত্রে চেকের বাম কোণে দুইটি সমান্তরাল রেখা থাকে।এবং এই চেকের অর্থ নগদে প্রদনা করা হইনা । দাগকাটা চেকের অর্থ চুরি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাই বলা যায় হুকুম চেকের তুলনায় দাগকাটা চেকের নিরাপত্তা বেশি।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
ব্যাংকের দৃষ্টিকোণ থেকে শিমুল লি.-এর চেকটি অপেক্ষা শাপলা লি.-এর চেক…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর