উদ্দীপকে উল্লিখিত 'সুরমা ব্যাংক লি'-এর বিরুদ্ধে 'বাংলাদেশ ব্যাংক' কঠোর অবস্থান গ্রহণের যে সিদ্ধান্ত নিয়েছে সেটির যৌক্তিকতা মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে সুরমা ব্যাংক লি.-এর বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক ব্যাসেল- ১ এবং ব্যাসেল-২ অনুযায়ী কঠোর অবস্থান গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। ব্যাসেল-১ এবং ব্যাসেল-২ হলো কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত ব্যাংকসমূহের ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততা নিশ্চিত করার জন্য জারিকৃত নির্দেশনা। আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ করার উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক ব্যাসেল-১ এবং ব্যাসেল-২ জারি করেছে।উদ্দীপকে সুরমা ব্যাংক লি. দীর্ঘসময় ধরে কয়েকজন ঋণখেলাপী ব্যক্তিকে ঋণ প্রদান করছে। এছাড়া পর্যাপ্ত পরিমাণ সঞ্চিতি তহবিল সংরক্ষণ ছাড়াই ব্যাংকটি শেয়ার বাজারে অধিক ঝুঁকিপূর্ণ শেয়ারে বিনিয়োগ করছে। মূলধনের আদর্শমান সংরক্ষণ না করায় সুরমা ব্যাংকের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক কঠোর অবস্থান গ্রহণের সিদ্ধান্ত নেয়।আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাংলাদেশ ব্যাংক মূলধনের আদর্শমান সংরক্ষণের জন্য সুরমা ব্যাংককে ব্যাসেল-১ ও ২ এর নির্দেশনা জারি করে। এতে সুরমা ব্যাংকের মুখ্য মূলধন (Core capital), সম্পূরক মূলধন (Supplementary capital) এবং অতিরিক্ত সম্পূরক মূলধনের পর্যাপ্ততা নিশ্চিত হবে। এর ফলে ব্যাংকের আমানতকারীদের স্বার্থ সংরক্ষিত হবে। সুতরাং, বাংলাদেশ ব্যাংক কর্তৃক এরূপ নির্দেশনা বা শাস্তির সিদ্ধান্তটি যৌক্তিক।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'সুরমা ব্যাংক লি'-এর বিরুদ্ধে 'বাংলাদেশ ব্যাংক' ক…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর